বিগ বসের ঘরে বাংলার তারাদের মেলা! কারা নিচ্ছেন এন্ট্রি? জানলে চমকে যাবেন!

বিগ বস (Bigg Boss)-এর নতুন সিজন শুরু হওয়ার আগেই দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। বন্দিদশার এই খেলায় লড়াই আর বিনোদন দেখার জন্য মুখিয়ে থাকেন সবাই। এবার সেই ঘরে কারা প্রবেশ করছেন, তা নিয়ে নানা মহলে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। একাধিক নাম ইতিমধ্যেই কান পাতলেই শোনা যাচ্ছে।

ছোটপর্দার জনপ্রিয় মুখদের মধ্যে মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায় এবং সোনামণি সাহার নাম জোরালোভাবে উঠে এসেছে। তাঁদের সঙ্গে টেলি দুনিয়ার চেনা অভিনেতা ভরত কল ও সায়ক চক্রবর্তীর উপস্থিতিও প্রায় নিশ্চিত বলেই জানা গিয়েছে। গানের জগতের জনপ্রিয় শিল্পী দুর্নিবার সাহার পাশাপাশি সোশাল মিডিয়ার পরিচিত মুখ লাফটারসেন ও ঝিলম গুপ্তও এবার আসর মাতাতে পারেন। প্রয়াত অভিনেতা তাপস পালের কন্যা সোহিনী পালের নাম নিয়েও চর্চা তুঙ্গে। অতীতে তাপস-জায়া নন্দিনী পালকে এই শোয়ে দেখা গিয়েছিল, তাই সোহিনীকে নিয়ে বাড়তি কৌতূহল রয়েছে।

ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েও জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে, অভিনেতা জীতু কমল এবং বনি সেনগুপ্ত মাঝপথে শোয়ে ঢুকে চমক দিতে পারেন। এছাড়া অতীতে বিগ বসের ঘরে থাকা সুদীপ্তা চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে। চর্চায় রয়েছেন আলেকজান্দ্রা টেলরও। সবচেয়ে বড় চমক হতে পারে টলিউডের জনপ্রিয় জুটি নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে নিয়ে। তাঁরা কি বিশেষ অতিথি হিসেবে পা রাখবেন, নাকি অন্য কোনও বড় চমক অপেক্ষা করছে, তা নিয়ে কৌতূহল চরমে। শোয়ের চমক বাড়াতে খেলার মাঠের একজন ফুটবলার ও নামী একজন শেফকেও আনা হতে পারে। এছাড়া গ্ল্যামার বাড়াতে মিস ইউনিভার্স ইন্ডিয়ার রানার্স আপ অঙ্কিতা সিংয়ের নামও জোর চর্চায় রয়েছে। শেষ পর্যন্ত কার মাথায় সেরার মুকুট উঠবে, তা দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহে দিন গুনছেন। নাম নিয়ে যত চর্চাই থাক, আসল নামের তালিকা জানতে হবে, সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের মুখ থেকেই, ৩০ অগাস্ট।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty