একই দিনে দুই তৃণমূলের মেগা সভা! ২৮ অগস্টের কর্মসূচিতে কলকাতা হাইকোর্টের বড় রায়

২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই দিনে দুটি আলাদা শিবিরকে সভা করার অনুমতি দিয়েছে আদালত। এর ফলে আগামী শুক্রবার কলকাতার রাজপথে জোড়া কর্মসূচির সাক্ষী থাকতে চলেছে রাজনৈতিক মহল।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে সভা করার অনুমতি পেয়েছে ‘কালীঘাট তৃণমূল’ শিবির। অন্যদিকে, রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে ‘ঋতব্রত তৃণমূল’ পক্ষকে। আদালতের তরফে জানানো হয়েছে, উভয় শিবিরই সর্বাধিক ১৫০০ জন সমর্থক নিয়ে এই সমাবেশে অংশ নিতে পারবে। নির্ধারিত সময়সীমা হিসেবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে দুই রাস্তারই একদিক খোলা রাখার কঠোর নির্দেশ দিয়েছে আদালত।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty