১০৫ বছর বয়সে জেল থেকে চিরমুক্তি! ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট যা করল জানলে চোখ কপালে উঠবে

১৯৮৮ সালের একটি পুরনো হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ১০৫ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডলকে বড়সড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। তাঁর বার্ধক্য ও গুরুতর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে দেশের শীর্ষ আদালত তাঁর ২০২৪ সালে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিনকে চূড়ান্ত আদেশে রূপান্তরিত করেছে। এর ফলে তাঁকে আর নতুন করে কারাগারে যেতে হচ্ছে না এবং তাঁর অবশিষ্ট সাজাও সম্পূর্ণ মওকুফ করে দেওয়া হয়েছে।

১৯২০ সালে পশ্চিমবঙ্গের মালদা জেলায় জন্ম নেওয়া রসিক মণ্ডলের এই আইনি লড়াইয়ের ইতিহাস দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের। ১৯৮৮ সালে একটি হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর ১৯৯৪ সালে তৎকালীন ৬৮ বছর বয়সে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছিল। এরপর দীর্ঘ আইনি লড়াই এবং শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় ২০২১ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাঁর পরিবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ সমস্ত দিক বিবেচনা করে এই যুগান্তকারী রায়দান করে।