“লেবেলে এক লেখা, ভিতরে অন্য জিনিস!”-ওল্ড মঙ্কের কোন কোন রামের বোতল ব্যান হলো?

স্কচ হুইস্কির আভিজাত্য যতই থাক না কেন, আপামর সুরাপ্রেমীদের কাছে ‘রাম’ বলতেই সবার আগে মাথায় আসে জনপ্রিয় ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’ (Old Monk)-এর নাম। বন্ধুদের জমজমাট আড্ডা হোক কিংবা উইকেন্ডের পার্টি—বাজেটের মধ্যে পকেটসই এই রাম সকলেরই বড্ড পছন্দের। কিন্তু সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) যে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এনেছে, তাতে মদপ্রেমীদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় হয়েছে। সংস্থার অভিযোগ, বোতলের গায়ে একরকম প্রতিশ্রুতি দেওয়া হলেও আদতে তার ভিতরে সম্পূর্ণ অন্য ও নিম্নমানের উপাদান দেওয়া হচ্ছে। অর্থাৎ, উৎকৃষ্ট জিনিস দেওয়ার কথা বলে কমদামী উপকরণ ব্যবহার করার অভিযোগে ওল্ড মঙ্কের ৩টি বিশেষ ভ্যারিয়েন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে FSSAI।
তবে কি আর বাজারে ওল্ড মঙ্ক পাওয়া যাবে না? সুরাপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে জানতে পারেন যে, ৩টি ভ্যারিয়েন্ট নিষিদ্ধ হলেও এখনও এর ১-২টি ভ্যারিয়েন্ট সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
১. ওল্ড মঙ্কের কোন কোন রামের বোতল ব্যান করা হয়েছে?
FSSAI-এর সাম্প্রতিক নির্দেশে ওল্ড মঙ্কের এই তিনটি জনপ্রিয় ভ্যারিয়েন্ট নিষিদ্ধ করা হয়েছে:
The Legend
Gold Reserve
XXX Matured
২. কেন এই নিষেধাজ্ঞা জারি করল FSSAI?
FSSAI সূত্রে জানা গিয়েছে, ওল্ড মঙ্কের ‘থ্রি এক্স’ রাম ভ্যারিয়েন্টের বোতলের গায়ে বড় বড় করে লেখা থাকে ‘সাত বছর পুরোনো ব্লেন্ডেড’ (7 Years Old Blended)। কিন্তু এই দাবিটিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা বলে জানিয়েছে ফাসি (FSSAI)। তাদের স্পষ্ট বক্তব্য, এই রাম তৈরির উপকরণের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে নিউট্রাল স্পিরিট, যা আদতে দীর্ঘ সময় ধরে ম্যাচিওর বা পাকার কোনো বালাই নেই। গোটা বোতলে থাকা মোট উপাদানের মাত্র ৫ শতাংশ ম্যাচিওরড রাম স্পিরিট ব্যবহার করা হয়, বাকি অংশে স্রেফ কৃত্রিম রামের ফ্লেভার মিশিয়ে বিক্রি করা হচ্ছে।
৩. তবে এখন কোন কোন ওল্ড মঙ্ক পাওয়া যাবে?
চিন্তার কিছু নেই, কারণ FSSAI-এর এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছে ওল্ড মঙ্কের Supreme XXX এবং White Rum। এই দুটি ভ্যারিয়েন্ট বাজারে যথারীতি পাওয়া যাবে।
৪. ওল্ড মঙ্ক ছাড়াও আর কোন কোন মদ নিষিদ্ধ হয়েছে?
শুধু ওল্ড মঙ্কই নয়, একই অভিযোগে আরও বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের রাম ও হুইস্কির বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
ম্যাকডাওয়েল নাম্বার ওয়ান রাম (McDowell’s No. 1)
ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি (Bagpiper Deluxe)
ওল্ড কাস্ক ডিলাক্স থ্রি এক্স রাম (Old Cask Deluxe XXX)
সেন্ট্রাল প্রভিন্স হুইস্কি (Central Province)
ম্যাকডাওয়েল নাম্বার ওয়ান সেলিব্রেশন ম্যাচিওরড থ্রি এক্স রাম (Celebration XXX)
অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি (Antiquity Blue)
রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি (Royal Challenge)
৫. বর্তমান পরিস্থিতি কী?
প্রাথমিক পর্যায়ে এই নিষেধাজ্ঞা মূলত মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে কঠোরভাবে কার্যকর করা হয়েছে। তবে খুব শীঘ্রই দেশের বাকি রাজ্যগুলিতেও এই ব্যান কার্যকর হতে পারে বলে খবর। অন্যদিকে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের আবগারি দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করা হয়নি। ফলে সরকারি নির্দেশিকা বা নোটিফিকেশন না আসা পর্যন্ত আপাতত সমস্ত ভ্যারিয়েন্টই মিলতে পারে। তা সত্ত্বেও, FSSAI-এর এই বিস্ফোরক রিপোর্টের পর সুরাপ্রেমীরা কিছুটা হলেও ধাক্কা খেয়েছেন, যার জেরে ব্যান না হওয়া পর্যন্ত আগামী দিনে এই নির্দিষ্ট মদগুলির বিক্রি অনেকটাই কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।