কোচবিহারে হুলুস্থুল! নির্বাচনের আগে উদ্ধার প্রচুর অস্ত্র ও গুলি, আটক ২; বড় কোনো ছক কি ভেস্তে গেল?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তপ্ত কোচবিহার। নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এবার জেলাজুড়ে উদ্ধার হলো প্রচুর অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। রবিবার দুপুরে কোচবিহারের নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় এই সাফল্য পায় পুলিশ। গোপন সূত্রে খবর ছিল যে, নির্বাচনের আগে অশান্তি ছড়াতে বড়সড় অস্ত্রের কনভয় ঢুকতে পারে জেলায়।

ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের শেকড় কতদূর তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি কোচবিহার জেলার ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কড়া নজরদারির মধ্যেই সীমান্ত সংলগ্ন এলাকায় এই অস্ত্র উদ্ধার শাসক-বিরোধী তরজাকে আরও উসকে দিয়েছে। ভোটের আগে উত্তরবঙ্গের এই স্পর্শকাতর জেলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।