কেন্দ্রীয় সরকারি কর্মীদের লটারি! ২ শতাংশ বাড়ছে ডিএ, জানুয়ারি থেকে মিলবে ৩ মাসের বকেয়া

২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনারদের জন্য মহার্ঘ ত্রাণ (DR) ২ শতাংশ বাড়ার সম্ভাবনা প্রবল। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW)-এর গত ১২ মাসের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ডিএ-র হার ৫৮% থেকে বেড়ে ৬০% হতে চলেছে।

সাধারণত মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বৃদ্ধির অনুমোদন দেয়। যেহেতু এই বৃদ্ধি ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে, তাই কর্মচারীরা এপ্রিলের বেতনের সাথে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ—এই তিন মাসের বকেয়া (Arrears) টাকা একসাথে পাবেন। এর ফলে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৭ লক্ষ পেনশনার সরাসরি উপকৃত হবেন। উল্লেখ্য, অষ্টম পে কমিশন (8th Pay Commission) গঠনের জল্পনার মধ্যেই এই ডিএ বৃদ্ধি কর্মীদের জন্য বড় স্বস্তি।