মার্কিন মুদ্রায় ট্রাম্পের মুখ! আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকীতে কি ফিরছে ‘রাজতন্ত্র’? উত্তাল বিশ্ব রাজনীতি!

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উপলক্ষে এক ঐতিহাসিক ও বিতর্কিত সিদ্ধান্ত নিল মার্কিন ট্রেজারি। ২০২৬ সালের বিশেষ স্মারক মুদ্রায় স্থান পেতে চলেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবয়ব। ২৪-ক্যারেট সোনার এই মুদ্রার নকশায় ট্রাম্পকে তাঁর বিখ্যাত ‘রেজোলিউট ডেস্ক’-এ মুষ্টিবদ্ধ হাতে হেলান দিয়ে থাকতে দেখা যাবে। মার্কিন চারুকলা কমিশন গত ১৯ মার্চ এই নকশায় সিলমোহর দিয়েছে।

আমেরিকার ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছবি মুদ্রায় স্থান পাচ্ছে। এর আগে ১৯২৬ সালে ১৫০তম জন্মবার্ষিকীতে ক্যালভিন কুলিজ এই সম্মান পেয়েছিলেন। মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ বলেন, “আমাদের গণতন্ত্রের চিরস্থায়ী চেতনার প্রতীক হিসেবে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় কোনো প্রতিচ্ছবি হতে পারে না।”

তবে এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মার্কিন আইন অনুযায়ী প্রচলিত মুদ্রায় জীবিত ব্যক্তিদের ছবি নিষিদ্ধ হলেও, স্মারক মুদ্রার ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয় বলে দাবি ট্রেজারি দপ্তরের। বিরোধী ডেমোক্র্যাটরা এর তীব্র সমালোচনা করেছেন। সিনেটর জেফ মার্কলি সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “গণতন্ত্রের নেতারা নন, স্বৈরশাসক ও রাজতন্ত্রীরাই মুদ্রায় নিজেদের ছবি ছাপায়।” মুদ্রার পাশাপাশি ডাইম, কোয়ার্টার ও হাফ ডলারের নকশাতেও ‘১৭৭৬-২০২৬’ দ্বৈত তারিখ-সহ বিশেষ পরিবর্তন আনা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy