“বিমানের ৬০% আসন ‘ফ্রি’ করার ঘোষণা”-বিমানযাত্রীদের জন্য মোদী সরকারের বাম্পার ধামাকা

আকাশপথে ভ্রমণের খরচ কমাতে এবার বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার। এতদিন বিমানে নিজের পছন্দের আসন বা জানলার ধারের সিট বেছে নিতে গেলেই গুনতে হতো অতিরিক্ত টাকা। কিন্তু এবার সেই নিয়মে আমূল বদল আনল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সরকারের নতুন নির্দেশে এখন থেকে বিমানে যাতায়াত হবে আরও সাশ্রয়ী।

কী এই নতুন নিয়ম? কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, এখন থেকে প্রতিটি বিমানে মোট আসনের অন্তত ৬০ শতাংশ সিট যাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাখতে হবে। অর্থাৎ, ওয়েব চেক-ইন করার সময় এই ৬০ শতাংশ আসনের মধ্যে থেকে আপনি নিজের পছন্দের সিটটি বেছে নিলে তার জন্য বিমান সংস্থাকে বাড়তি কোনও ‘সিট সিলেকশন চার্জ’ দিতে হবে না।

কেন এই সিদ্ধান্ত? বিগত কয়েক বছরে দেখা গিয়েছে, প্রায় প্রতিটি বেসরকারি বিমান সংস্থা ওয়েব চেক-ইনের সময় সামান্য জানলার ধারের সিট বা সামনের সারির আসনের জন্য মোটা টাকা দাবি করত। এই নিয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। সাধারণ মানুষের সেই অসুবিধার কথা মাথায় রেখেই মন্ত্রক এই কড়া নির্দেশিকা জারি করেছে। সরকারের লক্ষ্য হলো যাত্রীদের পরিষেবা খরচ কমানো এবং বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করা।

আগে কী হতো আর এখন কী হবে?

  • আগের নিয়ম: প্রায় সব আসনেই ‘পেইড’ ট্যাগ লাগানো থাকত। আপনি যে সিটই নিতে চান না কেন, অতিরিক্ত টাকা খরচ করতে হতো। অন্যথায় অটো-অ্যাসাইন সিটের ওপর ভরসা করতে হতো।

  • নতুন নিয়ম: ১০০টি সিটের মধ্যে ৬০টি সিট থাকবে ‘ফ্রি’ ক্যাটাগরিতে। বাকি ৪০ শতাংশ প্রিমিয়াম আসনের জন্য সংস্থাগুলি চার্জ নিতে পারবে। তবে সংখ্যাগরিষ্ঠ সাধারণ যাত্রী এখন বিনা খরচেই নিজের পছন্দমতো বসতে পারবেন।

জ্বালানির জ্বালায় স্বস্তির প্রলেপ: আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির (ATF) দাম বাড়ায় বিমান সংস্থাগুলি ইতিমধ্যেই টিকিটের দাম বাড়িয়েছে। অপারেটিং কস্ট বেড়ে যাওয়ায় সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছিল। এই আবহে সিট বুকিং ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত আদতে যাত্রীদের পকেটে স্বস্তির প্রলেপ দিল।

এখন থেকে টিকিট কাটার পর ওয়েব চেক-ইন করার সময় আর ভয়ের কিছু নেই। পছন্দের ৬০ শতাংশ আসন আপনার অপেক্ষায়!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy