ব্রেকিং! রবিবারের ছুটির দিনেও বিরাট খবর! পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা, সকাল থেকেই চালু বন্ধ থাকা লোকাল ট্রেন

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই রবিবার, অর্থাৎ ৩০ নভেম্বর, অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সাপ্তাহিক ছুটির দিনেও যাতে চাকরিপ্রার্থীরা সহজেই তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সেজন্য শিয়ালদহ ডিভিশন এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।

রবিবার বন্ধ থাকা সমস্ত EMU পরিষেবা চালু!

শুক্রবার রাতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা রয়েছে। সকাল থেকে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছান, তার জন্য ওই দিন বন্ধ থাকা সমস্ত EMU লোকাল ট্রেন পরিষেবা চালু থাকবে।

কখন থেকে মিলবে এই বিশেষ পরিষেবা?

রেল সূত্রে খবর, এই বিশেষ EMU পরিষেবা সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চালু থাকবে। দূর-দূরান্তের পরীক্ষার্থীদের যাতায়াতের প্রধান ভরসা এই রেল পরিষেবা। তাই তাদের কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগেও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন-মেট্রো ও বাস পরিষেবা চালু করা হয়েছিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy