পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী জঙ্গিহানা! বিস্ফোরণে নিহত ৩, দায় স্বীকার করল টপ

পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী জঙ্গিহানার ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সোমবার সকালে দুই বন্দুকবাজ এই হামলা চালায়।

সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সোমবার সকাল ৮টা ১০ মিনিটে পেশোয়ারে আধা সামরিক বাহিনীর (ফ্রন্টিয়ার কোর বা FC) দপ্তরে হামলা চালায় দুই বন্দুকবাজ। তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণের জেরে এখনও পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

পেশোয়ারের বেশ কয়েকজন বাসিন্দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ পোস্ট করে জানান, তাঁরা এফসি সদর দপ্তর থেকে বোমা বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) এই হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।