ক্রিম নয়, এবার ঘরোয়া উপায়েই উজ্জ্বল ত্বক! ফর্সা হাত-পা পেতে সপ্তাহে ৩ দিন মেনে চলুন এই ৮টি টিপস!

গায়ের রং চাপা হলে বা জন্মগত উজ্জ্বলতা রোদ-ধুলোর কারণে হারিয়ে গেলে অনেকেই মন খারাপ করেন এবং ত্বকের উজ্জ্বলতা ফেরাতে বাজারচলতি কেমিক্যালযুক্ত ক্রিমের ওপর ভরসা রাখেন। তবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও সহজেই হাত-পা ও শরীরের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।
ফর্সা হাত-পা পেতে এবং কালচে দাগ দূর করতে মেনে চলুন এই কার্যকরী ঘরোয়া উপায়গুলো:
১। বেসন-হলুদের প্যাক: স্নানের আগে বেসন, হলুদের গুঁড়ো এবং দুধ একসঙ্গে মিশিয়ে হাতে, পায়ে ও গায়ে মেখে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে।
২। চন্দন-মুলতানি মাটির ব্যবহার: এক চামচ চন্দন, এক চামচ মুলতানি মাটি, এক চামচ মধু, এক চামচ হলুদ বাটা এবং এক চামচ গুঁড়ো দুধ একসঙ্গে মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। সপ্তাহে ৩ দিন এই প্যাকটি ব্যবহার করলে ত্বকের টোনে দ্রুত পরিবর্তন দেখা যায়।
৩। শসা ও লেবুর রস: এক চা চামচ লেবুর রস, এক চা চামচ শসার রস এবং এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে মিশ্রণটি হাতে ও পায়ে লাগান। পুরো শরীরে ব্যবহার করতে চাইলে সেই অনুপাতে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন।
৪। বাদাম তেল ও অ্যালোভেরা জেল: এক টেবিল চামচ বাদামের তেল এবং এক চা চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে হাতে ও পায়ে ম্যাসাজ করুন। এটি ত্বককে নরম ও উজ্জ্বল করতে সহায়ক।
৫। স্ক্রাব ও বডি হোয়াইটিনিং লোশন: স্নানের সময় স্ক্রাব দিয়ে পুরো শরীর ভালো করে ঘষে নিন। এটি মৃত কোষ দূর করবে। স্নানের পর সারা শরীরে ভ্যাসলিন বা নিভিয়ার মতো বডি হোয়াইটিনিং লোশন বা ভারি ক্রিম লাগান।
৬। চায়ের লিকার ও ময়দার প্যাক: এক কাপ ঠাণ্ডা চায়ের লিকারের সঙ্গে দুই টেবিল চামচ ময়দা ও আধা চা চামচ মধু মিশিয়ে হাতে ও পায়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধোয়ার সময় হালকা সার্কুলার মুভমেন্টে ঘষুন।
৭। শশার রস, গোলাপজল ও গ্লিসারিন: কালচে দাগ কমানোর অন্যতম সহজ উপায় হলো শশার রস, গোলাপজল এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে হাতে পায়ে মাখা। এটি নিয়মিত ব্যবহার করলে কালচে দাগ কমে আসে।
৮। গ্লিসারিন ও লেবুর মিশ্রণ: গ্লিসারিনের সঙ্গে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে একটি শিশিতে ভরে রাখুন। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়ার পরে হাতে ও পায়ে এটি ম্যাসাজ করুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রেখে উজ্জ্বলতা বৃদ্ধি করে।