থাইরয়েড রোগীরা রোজ সকালে খান এই ‘ম্যাজিক মিশ্রণ’! ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে হরমোনের ভারসাম্য

থাইরয়েডের ভারসাম্যহীনতা নারী-পুরুষ উভয়ের মধ্যেই দেখা যায়, তবে নারীরাই এই সমস্যায় বেশি ভোগেন। গলার কাছে অবস্থিত থাইরয়েড গ্রন্থিতে সমস্যা হলে হরমোন নিঃসরণে ভারসাম্যহীনতা ঘটে, যার ফলে ওজন বাড়তে থাকে। এই সমস্যা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন নিয়ম করে ওষুধ খেতে হয়।
তবে জানেন কি, হাতের কাছে থাকা একটি সহজ ভেষজ উপাদান দিয়েই থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব? আর তা হলো হাজারো রোগের সমাধানকারী তুলসি পাতা। প্রাচীন আয়ুর্বেদেও তুলসিকে বহু রোগের পথ্য হিসেবে বিশেষ স্থান দেওয়া হয়েছে।
তুলসি পাতা কীভাবে থাইরয়েড নিয়ন্ত্রণ করে?
গবেষণায় দেখা গেছে, তুলসিতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিফাঙ্গাল গুণের কারণেই এটি থাইরয়েডের সমস্যা কমাতে পারে। এই শক্তিশালী উপাদানগুলি গ্রন্থির কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে।
তুলসি পাতা খাওয়ার পদ্ধতি:
থাইরয়েডের সমস্যা কমাতে চাইলে নিচের এই মিশ্রণটি দিনে একবার সেবন করতে পারেন:
প্রথমে ১০টি তাজা তুলসি পাতা নিন এবং ভালো করে বেটে নিন।
এই তুলসির রসের সঙ্গে এক চামচ অ্যালোভেরা (ঘৃতকুমারী) রস ভালো করে মিশিয়ে নিন।
এবার এই মিশ্রণটি সরাসরি খেয়ে নিন।
দিনে একবার এই মিশ্রণ সেবন করলেই উপকার পাওয়া যায়। এছাড়া, প্রতিদিন তুলসির চাও পান করতে পারেন। তবে যদি আপনি অন্য কোনো শারীরিক জটিলতায় ভোগেন বা তুলসি পাতায় অ্যালার্জি থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না।