চিকিৎসার পরও খুশকি বারবার ফিরে আসে? চুল মজবুত ও সুন্দর করতে নিম পাতার ৫টি অব্যর্থ ঘরোয়া প্রতিকার!

মাথা ভর্তি খুশকি, যা চিকিৎসা করার পরও বারবার ফিরে আসে! বর্তমানে অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে খুশকি থেকে মুক্তি পেতে হলে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে হবে। তবে খুশকি সমস্যার সমাধানে নিম পাতার নানামুখী ব্যবহার সুবিধাজনক ও অব্যর্থ বলে বিবেচিত।
নিম পাতা ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যা প্রতিকারে ব্যবহার করা হয়। এতে রক্ত পরিশোধন করার পাশাপাশি অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-ফাংগাল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান রয়েছে। খুশকি থেকে মুক্তি, সুন্দর ও মজবুত চুল পেতে কীভাবে নিম পাতা ব্যবহার করবেন, তা জেনে নিন:
১. নিমের পাতা চিবানো বা পান করা: বিউটি স্পেশালিস্টদের মতে, খুশকি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হলো প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খাওয়া। যেহেতু নিম পাতা খানিকটা তেতো স্বাদযুক্ত, তাই এটি খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। এছাড়াও নিম পাতা মধুর সাথে মিশিয়ে কিংবা পাতা সিদ্ধ করে এর ছাঁকা জল পান করতে পারেন। এটি রক্তকে পরিশোধন করে সমস্যাকে গোড়া থেকে দূর করে।
২. নিমের তেল: নিম পাতার তেল খুশকি রোধে সহায়ক। এই তেলটি সহজেই ঘরে তৈরি করা যায়:
নারকেল তেলে কয়েকটি নিম পাতা যোগ করে ফোঁড়ন দিন।
শেষে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন।
এই তেলটি আপনার মাথার ত্বকে আলতো করে ঘষুন। ভালো ফলাফলের জন্য সারারাত রেখে দিন এবং সকালে ধুয়ে ফেলুন।
৩. নিম এবং দইয়ের প্যাক: নিম এবং দইয়ের সংমিশ্রণ হলো খুশকি রোধ করার আদর্শ উপায়, কারণ এটি অ্যান্টি-ফাঙ্গাল।
প্রথমে নিম পাতার একটি পেস্ট তৈরি করুন।
এরপর তা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে আপনার মাথার ত্বকে ব্যাবহার করুন।
এরপর ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন এবং পরে ধুয়ে ফেলুন। দই ত্বকের আর্দ্রতাও বজায় রাখে।
৪. নিমের হেয়ার মাস্ক: ঘরে তৈরি নিমের হেয়ার মাস্ক খুশকির সবচেয়ে সহজ প্রতিকার।
এটি তৈরির জন্য কয়েকটি নিম পাতা ও এক চামচ মধু মিক্সারে পিষে নিন।
ঘন পেস্ট হয়ে গেলে চুল ও পুরো মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে রাখুন।
২০ মিনিট পর এটি ধুয়ে নিন। মধু মাথার ত্বককে নরম রাখে।
৫. চুলের কন্ডিশনার হিসাবে নিম জল:
কন্ডিশনার তৈরির জন্য কয়েকটি নিম পাতা সেদ্ধ করে ঠান্ডা হওয়া অবধি রেখে দিন।
চুলে শ্যাম্পু করার পরে নিমের এই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আয়ুর্বেদের মতে, নিমের গুণাগুণ থাকায় চুলের যত্নে এটি খুবই কার্যকরী এবং খুশকি সহজে ফিরে আসতে পারে না।
সর্বোপরি খুশকির সমস্যায় হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই সাধারণ ঘরোয়া প্রতিকারগুলো ব্যবহার করুন, যা জাদুকরী উপায়ে কাজ করবে।