SIR-এর ভয়ে একসঙ্গে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা! গত ৩ দিনে কতজন বাংলাদেশি গ্রেফতার?

ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR) শুরু হতেই পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় ফের নড়েচড়ে বসেছে অনুপ্রবেশকারীদের চক্র। উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালাতে চাওয়ার সময় কমপক্ষে ৪৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল সীমান্তরক্ষী বাহিনী (BSF)।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত তিন দিনে বসিরহাট, বাগদা ও গাইঘাটা সেক্টর থেকে মোট ৮৯ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

SIR-এর ভয়ে ‘গণ-পলায়ন’

বিএসএফ কর্তাদের দাবি, এই বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকের একসঙ্গে পালানোর পিছনে প্রধান কারণ হল SIR (Special Intensive Revision) নিয়ে আতঙ্ক

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিক বা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু ভোটার তালিকা পুনর্বিবেচনার কাজ শুরু হওয়ায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

বিএসএফের দাবি: অনুপ্রবেশকারীদের ধারণা ছিল, বুথ লেভেল অফিসাররা (BLO) যখন ভোটার যাচাইয়ের জন্য ঘরে ঘরে যাবেন, তখন তাঁদের পরিচয় ফাঁস হয়ে গেলে তাঁরা গ্রেফতার বা বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারেন। সেই ভয়েই তাঁরা তড়িঘড়ি রাতের অন্ধকারে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন।

বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, “BLO-রা যখন ভোটার যাচাইয়ের জন্য ঘরে ঘরে যাচ্ছেন, তখনই এই আতঙ্ক ছড়িয়েছে। বহু বাংলাদেশি শ্রমিক বুঝতে পেরেছেন যে তাঁদের অবস্থান ধরা পড়ে যেতে পারে। তাই তাঁরা রাতের অন্ধকারে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন।”

একই দিনে ৪৮ জন গ্রেফতার

রবিবার বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, এদিন ৩৩ জন বাংলাদেশি নাগরিককে সীমান্তের বিভিন্ন অংশ থেকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। তার আগের রাতেই আরও ১৫ জনকে একই পথে পালাতে চাওয়ার সময় ধরা হয়। অর্থাৎ, শুধুমাত্র রবিবারেই ধরা পড়েছে ৪৮ জন।

সীমান্তে কড়া নজরদারি

 

এই ঘটনার পর সীমান্তে নজরদারি আরও কড়া করেছে বিএসএফ। বিশেষ করে বসিরহাট, বাগদা ও গাইঘাটা সেক্টরে টহলদারি জোরদার করা হয়েছে, যাতে কোনও অনুপ্রবেশকারী পালাতে বা নতুন করে ঢুকতে না পারে।

অন্যদিকে, স্থানীয় পুলিশ জানিয়েছে, ধৃতদের প্রত্যেকের পরিচয় যাচাই চলছে। তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা রুজু করা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy