“ক্যাপ্টেন কুলের অধীনে খেলার সুযোগ না পাওয়ায় দুর্ভাগা, ‘ধোনিকে নিয়ে বড় আক্ষেপ প্রকাশ করলেন সূর্যকুমার যাদব!

ভারত টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের একটি বড় আক্ষেপের কথা প্রকাশ করেছেন। কিংবদন্তি এমএস ধোনির অধিনায়কত্বের অধীনে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়ায় তিনি নিজেকে “দুর্ভাগা” মনে করেন। প্রতিপক্ষ হিসেবে খেলেও ধোনির কাছ থেকে তিনি সবসময় শেখার চেষ্টা করতেন বলে জানান।

সম্প্রতি দুবাইতে এশিয়া কাপ জেতার পর জেআইটিও কানেক্ট ২০২৫ অনুষ্ঠানে সূর্যকুমার যাদব ‘ক্যাপ্টেন কুল’ ধোনির অধীনে না খেলার সুযোগ হারানোর বিষয়ে মুখ খোলেন। ঘরোয়া ক্রিকেটে এক দশকেরও বেশি সময় কাটানোর পর ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এই ‘ফ্ল্যামবয়েন্ট’ ব্যাটার।

ধোনির কাছ থেকে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি কী? এই প্রশ্নের উত্তরে সূর্যকুমার বলেন, “প্রথমত, আমি সবসময় চেয়েছিলাম যে যখন তিনি ভারতের অধিনায়ক ছিলেন, তখন যেন সুযোগ পাই। কিন্তু আমি তা পাইনি। আমি যখনই ওঁর বিরুদ্ধে খেলেছি, তাঁকে উইকেটের পিছনে দেখেছি। উনি খুবই কুল। ওঁর বিরুদ্ধে খেলতে গিয়ে আমি একটি জিনিস শিখেছি—সব চাপের পরিস্থিতিতেও শান্ত থাকা, উনি চারপাশ দেখেন, কী হচ্ছে তা পর্যবেক্ষণ করেন, তারপর সিদ্ধান্ত নেন।”

বিরাট কোহলির অধিনায়কত্বে আন্তর্জাতিক অভিষেক হয় সূর্যকুমারের। বিরাটের নেতৃত্ব শৈলী প্রসঙ্গে তিনি বলেন যে কোহলি একজন ‘হার্ড টাস্ক মাস্টার’ এবং তাঁর এনার্জেটিক ব্যক্তিত্ব মাঠে ও মাঠের বাইরে প্লেয়ারদের থেকে সেরাটা বের করে আনত।

অন্যদিকে, রোহিত শর্মার অধীনে আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং ভারত, দু’দলের হয়েই বহু ম্যাচ খেলেছেন সূর্যকুমার। তিনি রোহিতের এক বিশেষ গুণের কথা উল্লেখ করেন। রোহিত তাঁর সতীর্থদের খুবই স্বচ্ছন্দ রাখেন এবং সকলের জন্য তাঁর দরজা ‘২৪/৭ খোলা’ থাকত, যা একজন তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy