দার্জিলিংয়ে সেতু বিপর্যয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী মোদি, নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য!

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সেতু ভেঙে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে জারি করা এক বিবৃতিতে এই দুর্ঘটনার কারণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য শোক প্রকাশ করা হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্যের প্রার্থনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরদি মোদি এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এক্স-গ্রেশিয়া দেওয়া হবে। পাশাপাশি, এই বিপর্যয়ে গুরুতরভাবে আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।
স্থানীয় কর্তৃপক্ষ এবং দুর্যোগ মোকাবিলা দলগুলি উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে বলে খবর।