‘আমার পাগলের মতো লাগছিল ভাই’! বিয়ের প্রথম বছরেই সম্পর্ক ভাঙার কারণ ফাঁস করলেন ধনশ্রী, তোলপাড় ক্রিকেটমহল!

ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল-এর প্রাক্তন স্ত্রী, কোরিওগ্রাফার ও ডিজিটাল ক্রিয়েটর ধনশ্রী ভার্মা ফের একবার তাঁর ব্যক্তিগত জীবন এবং প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছেন। একটি রিয়্যালিটি শো-তে এসে তিনি স্পষ্ট অভিযোগ করলেন যে, বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই চাহাল বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন।
২০২০ সালের ডিসেম্বরে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেছিলেন ধনশ্রী ও চাহাল। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল জনপ্রিয় এই জুটির সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। তারা এখন আলাদা। তবে বিচ্ছেদের পরেও ধনশ্রী প্রকাশ্যেই চাহালকে আক্রমণ করে চলেছেন।
‘বিয়ের পর প্রথম বছরেই ভুল বুঝেছিলাম’
অভিনেত্রী কুবরা সইত (Kubbra Sait)-এর রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর সাম্প্রতিক পর্বে এই বিস্ফোরক মন্তব্য করেন ধনশ্রী। কুবরা তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেন, তিনি বিয়ে করে ভুল করেছেন বলে মনে করেন কি না।
জবাবে ধনশ্রী ভার্মা বলেন, “বিয়ের পর প্রথম বছরেই আমি বুঝতে পারি ভুল করেছি। বিয়ের পর দু’মাস যেতে না যেতেই আমি ওকে ধরে ফেলি। ও বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার পাগলের মতো লাগছিল ভাই।”
ধনশ্রীর এই মন্তব্য শুধু ক্রিকেটমহল নয়, সোশ্যাল মিডিয়ায়ও চরম আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর দাবি অনুযায়ী, শুরু থেকেই তাঁদের সম্পর্ক স্বাভাবিক ছিল না। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও, এই প্রথমবার ধনশ্রী সরাসরি বিচ্ছেদের কারণ হিসাবে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনলেন।