উৎসবের আগে সুখবর! ডাবর, আইটিসি, আমুল-সহ একাধিক কোম্পানির পণ্যের দাম কমেছে

উৎসবের মরশুমে সাধারণ মানুষের জন্য সুখবর! নতুন জিএসটি হার কার্যকর হওয়ার পর সোমবার থেকে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি (FMCG) সংস্থাগুলি। জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে জুস, ঘি, পনির, মাখন থেকে শুরু করে বিভিন্ন সাবান, শ্যাম্পু ও প্রসাধনী পণ্যের ওপর জিএসটি-র হার কমানো হয়েছে। অন্যদিকে, সিগারেট ও চুরুটের মতো তামাকজাত পণ্যের ওপর জিএসটি বেড়েছে।
ডাবর, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, আমুল, নেসলে, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল এবং এমা-র মতো বড় কোম্পানিগুলি তাদের পণ্যের দাম কমানোর কথা ঘোষণা করেছে। নতুন মূল্যের পণ্যগুলি ইতিমধ্যেই বাজারে আসা শুরু হয়েছে।
কোন পণ্যের দাম কতটা কমল?
ডাবর:
ডাবর রিয়েল জুস (১ লিটার): ₹১৩০ থেকে কমে ₹১২২।
ডাবর চ্যবনপ্রাশ (৯০০ গ্রাম): ₹৪৭৫ থেকে কমে ₹৪৪০।
ডাবর রেড টুথপেস্ট (২০০ গ্রাম): ₹১৫৩ থেকে কমে ₹১৩৫।
নেসলে:
নেসলে ম্যাগি নুডলস (৬০০ গ্রাম): ₹১২০ থেকে কমে ₹১১৬।
নেস ক্যাফে ক্লাসিক (৪৫ গ্রাম): ₹২৬৫ থেকে কমে ₹২৩৫।
নেস ক্যাফে গোল্ড: ₹৮৫০ থেকে কমে ₹৭৫৫।
আইটিসি:
আইটিসি গরুর দুধের ঘি (১ লিটার): ₹১,০৮০ থেকে কমে ₹১,০১০।
আইটিসি স্যাভলন (১০০ মিলি): ₹৪০০ থেকে কমে ₹৩৭৪।
আমুল:
আমুল বাটার (১০০ গ্রাম): ₹৬২ থেকে কমে ₹৫৮।
আমুল ঘি (১ লিটার): ₹৬৫০ থেকে কমে ₹৬১০।
আমুল পনির (২০০ গ্রাম): ₹৯৯ থেকে কমে ₹৯৫।
অন্যান্য:
ট্রপিকানা অ্যাপেল জুস (১ লিটার): ₹১১৫ থেকে কমে ₹১০৫।
ফেরেরো নিউটেলা (৩৫০ গ্রাম): ₹৪৪৯ থেকে কমে ₹৩৯৯।
এইচইউএল-এর লাক্স সাবান: ₹৪৫ থেকে কমে ₹৪২।
এমা-র বরোপ্লাস অ্যান্টিসেপটিক ক্রিম: ₹১৫০ থেকে কমে ₹১৪০।