নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে কলকাতায় ‘নমো যুব দৌড়’, রাহুল-সুকান্তের সঙ্গে দৌড়ে অংশ নিলেন বহু যুবক-যুবতী!

নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে রবিবার সকালে কলকাতার রাস্তায় আয়োজিত হয়েছিল ‘নমো যুব দৌড়’। এই ম্যারাথনে যোগ দেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সুকান্ত মজুমদার বলেন, “এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা এবং একটি সুস্থ ও সবল ভারত গড়ে তোলা।”
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা সমাজে বাড়ছে এবং এর ফলে যুব সমাজ বিপথে চালিত হচ্ছে। এই সমস্যা মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। রাহুল সিনহা বলেন, “নেশা শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, একটি পরিবার এবং সমাজেরও ক্ষতি করে।” তিনি আরও জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে যুবকদের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব।
কলকাতা পুলিশের অনুমতি নিয়ে এই দৌড় আয়োজিত হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু যুবক-যুবতী এই ম্যারাথনে অংশগ্রহণ করে ‘নেশামুক্ত ভারত’ গড়ার অঙ্গীকার নেন।