কম দামে সেরা ফিচার্স! Realme Narzo 80x 5G দিচ্ছে অবিশ্বাস্য ছাড়, পুজোয় নতুন ফোন কেনার সেরা সুযোগ

আপনি যদি বাজেট রেঞ্জের মধ্যে একটি ভালো ৫জি স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Realme Narzo 80x 5G আপনার জন্য দারুণ একটি বিকল্প হতে পারে। বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ার প্রি-ফেস্টিভ সেলে এই ফোনটি বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৮ টাকা হলেও, ১,৫০০ টাকার কুপন ডিসকাউন্ট ব্যবহার করে এর দাম কমিয়ে আনা যাচ্ছে মাত্র ১১,৫০০ টাকারও কম।
এই ফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে গেমিং ও স্ক্রলিংয়ের অভিজ্ঞতা হবে আরও মসৃণ। এর পিক ব্রাইটনেস ৬৮০ নিটস পর্যন্ত হওয়ায় রোদের মধ্যেও স্ক্রিন দেখতে অসুবিধা হবে না। ফোনটি IP৬৮ ও IP৬৯ রেটিং সহ আসে, যা জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখবে।
শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট ও ৮ জিবি পর্যন্ত র্যাম থাকায় এটি মাল্টিটাস্কিংয়ের জন্য দারুণ উপযোগী। ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ৬০০০ mAh ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র এক চার্জে এটি পুরোদিন চলতে পারে।
কম দামে এতগুলো শক্তিশালী ফিচার্স, তাই পুজোয় নতুন ফোন কেনার জন্য এটি হতে পারে আপনার সেরা পছন্দ।