৭৫ বছরে মোদী! জন্মদিনে ইসরায়েল, ব্রিটেন ও নিউজিল্যান্ডের রাষ্ট্রনেতারা যা বললেন…?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ার দেখা গেছে। ইসরায়েল, ব্রিটেন ও নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ দেশের নেতারা মোদীর প্রতি বিশেষ বার্তা পাঠিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক এবং ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি মোদীর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও মোদীকে তাঁর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সুনাক ভারত-ব্রিটেন সম্পর্ককে আরও মজবুত করার ক্ষেত্রে মোদীর ভূমিকার প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন এক বার্তায় মোদীর নেতৃত্ব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশা করেন।
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে বিশ্বনেতাদের এই শুভেচ্ছা বার্তা আন্তর্জাতিক মহলে তাঁর প্রভাব ও জনপ্রিয়তাকে আরও একবার তুলে ধরেছে।