‘পুজোয় পালস’ ফিরে এল! বিশ্বকর্মা পুজোর দিনে বর্ধমান ও মালদায় উৎসবের আমেজ
September 17, 2025

বিশ্বকর্মা পুজোর দিন থেকেই দুর্গাপূজার আমেজ ছড়িয়ে দিতে হাজির হয়েছে ‘পুজোয় পালস’ ট্যাবলো। গত দুই বছরের অভাবনীয় সাফল্যের পর এবার তৃতীয় মরশুমে ট্যাবলোটি রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আজ, ১৭ সেপ্টেম্বর ট্যাবলোটি বর্ধমান ও মালদার বিভিন্ন জায়গায় থাকবে।
বর্ধমানে কোথায় পাবেন ট্যাবলো?
সকাল ১১টা থেকে দুপুর ৩টা: বর্ধমান টাউন হল
বিকেল ৪টা থেকে রাত ৮টা: নবভাত মোড় বা বাবুর বাগ
মালদায় কোথায় পাবেন ট্যাবলো?
সকাল ১১টা থেকে দুপুর ৩টা: মালদা ওমেন্স কলেজ
বিকেল ৪টা থেকে রাত ৮টা: রবীন্দ্র অ্যাভিনিউ
এই ট্যাবলোতে গেলে আপনি নতুন স্বাদের ক্যান্ডি চেখে দেখতে পারবেন। এবারের ‘পুজোয় পালস’-এর থিম হলো ‘গোল কা মোল, গোলের মূল্য’। এই উদ্যোগ উৎসবের উন্মাদনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।