দেওয়ালে মাথা ঠুকতেন সলমন! ঐশ্বর্যর সঙ্গে ব্রেকআপ নিয়ে কোন গোপন কথা ফাঁস করলেন অ্যাডগুরু?

সুপারস্টার ঐশ্বর্য রাইয়ের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সবসময়ই দর্শকদের কৌতুহল ছিল। সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে অ্যাডগুরু প্রহ্লাদ কক্কর সেই সময়কার কিছু অজানা তথ্য ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, সলমনের সঙ্গে ব্রেকআপের পর বলিউড থেকে কার্যত একা হয়ে গিয়েছিলেন ঐশ্বর্য।
‘চলতে চলতে’ থেকে বাদ, হাতছাড়া হয়েছিল ৬টি ছবি
প্রহ্লাদ কক্কর জানান, সলমনের সঙ্গে বিচ্ছেদের পর ঐশ্বর্যকে সমর্থন করার জন্য ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না। তিনি বলেন, শাহরুখ খানও ‘চলতে চলতে’ ছবি থেকে তাকে কোনো কারণ না জানিয়েই বাদ দিয়েছিলেন। এরপর ঐশ্বর্যর হাত থেকে একে একে হাফ ডজনেরও বেশি ছবি বেরিয়ে যায়।
কক্কর বলেন, “আমিই শুধু ওকে সমর্থন করছিলাম। আমি বললাম, এসব নিয়ে চিন্তা করো না… ঐশ্বর্য সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল কারণ সলমনের জন্য পুরো ইন্ডাস্ট্রি ওকে বয়কট করা শুরু করেছিল। ওর সঙ্গে অনেক অবিচার হয়েছে, ঐশ্বর্য অনেক প্রতারিত হয়েছিলেন।”
‘বাড়ির সামনে এসে দেওয়ালে মাথা ঠুকতেন সলমন’
প্রহ্লাদ কক্কর বলেন, সলমন শারীরিক নির্যাতন চালাতেন এবং তার প্রতিবেশীর বাড়িতে এসে প্রায়ই ‘তামাশা’ করতেন। তিনি বলেন, “কখনও কখনও সলমন এসে দেওয়ালে মাথা ঠুকতেন।” কক্করের মতে, সলমনের সঙ্গে ঐশ্বর্যর এই সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার অনেক আগেই কার্যত শেষ হয়ে গিয়েছিল। তার কথায়, এই বিচ্ছেদ শুধু ঐশ্বর্য নয়, তার বাবা-মা এবং সবার জন্যই স্বস্তির নিঃশ্বাস ছিল।