যাদবপুরের ঘটনায় ফের কড়া শুভেন্দু! বললেন, ‘এই সব রাষ্ট্রবিরোধী’, মমতা বন্দ্যোপাধ্যায় এদের লালন-পালন করেন’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় এবার সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘মাকুরা হেরোইন-চরসের আখড়া’ বলে মন্তব্য করেন।

শুভেন্দু বলেন, “এরা সব রাষ্ট্রবিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় এদের লালন-পালন করেন। এরা ভোটের সময় ‘নো ভোট টু মোদী’ বলে।” তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে যাদবপুরের সমস্ত ‘পার্থেনিয়াম’ পরিষ্কার করে দেওয়া হবে। তার কথায়, “বিজেপিকে আনুন সব সাফ করে দেব। যাদবপুরে যত পার্থেনিয়াম আছে সব পরিষ্কার করে দেব।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। তিনি যাদবপুরকে মাদক ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন এবং এই ঘটনার জন্য রাজ্যের শাসক দলকেই দায়ী করেছেন।