সচ্ছতা ফেরাতে ঐতিহাসিক সিদ্ধান্ত, এসএসসি পরীক্ষার পরই একগুচ্ছ ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে শেষ হলো এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, এইবারের পরীক্ষায় ৯৩ শতাংশ আবেদনকারী অংশ নিয়েছেন। দীর্ঘ দুই বছর ধরে চলা নানান বিতর্কের পর এমন সাফল্যকে তিনি ‘অত্যন্ত প্রশংসনীয়’ বলে মন্তব্য করেছেন।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সফলভাবে পরীক্ষা আয়োজনের জন্য পুলিশ প্রশাসন, মুখ্যসচিব, স্কুল সার্ভিস কমিশন (SSC) এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি জানান, এবারের পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছে।
শিক্ষামন্ত্রী কর্তৃক ঘোষিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
উপস্থিতি: নবম-দশম শ্রেণিতে ৯১.৬২ শতাংশ এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে ৯৩ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
অন্য রাজ্যের পরীক্ষার্থী: নবম-দশমে প্রায় ৩১ হাজার এবং একাদশ-দ্বাদশে ১৩ হাজারেরও বেশি পরীক্ষার্থী অন্য রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছিলেন। এর মধ্যে একটি বড় অংশ উত্তর প্রদেশ এবং বিহারের বাসিন্দা।
্রতদের কটাক্ষ করে ব্রাত্য বলেন, “যাদের রাজ্যে ‘ডাবল ইঞ্জিন’ সরকার, তাদের ব্যর্থতা এই তথ্য থেকেই বোঝা যায়।”
বিশেষ ব্যবস্থা: বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।
নতুন নিয়ম: নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে এবার থেকে পরীক্ষার্থীরা উত্তরপত্রের প্রতিলিপি পাবেন। লিখিত পরীক্ষার পর মডেল উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের আপত্তির সুযোগ থাকবে। এরপর পার্সোনালিটি টেস্টের প্রাথমিক তালিকা নম্বর-সহ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।