রাশিচক্র: পুজোর আগেই খুলছে ভাগ্য, মহালক্ষ্মী রাজযোগে কপাল ফিরছে ৩ রাশির!

আর মাত্র ক’টা দিন, তার পরেই শুরু হচ্ছে দেবীর আগমন। ২১ সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ শুরু হচ্ছে। এর পরেই ২৮ সেপ্টেম্বর দেবীর বোধন দিয়ে শুরু হবে দুর্গোৎসব এবং দেশজুড়ে পালিত হবে নবরাত্রি উৎসব। এই পবিত্র সময়ে জ্যোতিষশাস্ত্রে এক বিশেষ সংযোগ তৈরি হতে চলেছে, যা কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে।
কীভাবে তৈরি হচ্ছে এই মহালক্ষ্মী রাজযোগ?
পঞ্জিকা অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করছেন গ্রহদের সেনাপতি মঙ্গল। তুলা রাশিতে চাঁদ এবং মঙ্গলের এই মিলন ‘মহালক্ষ্মী রাজযোগ’ তৈরি করবে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জ্যোতিষীরা মনে করছেন, এই সময়ে মা লক্ষ্মী এবং মা দুর্গা— উভয় দেবীরই আশীর্বাদ সমস্ত রাশির ওপর থাকবে। তবে, বিশেষ করে কিছু রাশির ভাগ্য এই সময়ে বিশেষভাবে উজ্জ্বল হবে।
কোন কোন রাশির ভাগ্য চমকাবে?
তুলা রাশি: নবরাত্রি ও শারদোৎসবের সময় মহালক্ষ্মী রাজযোগের প্রভাবে তুলা রাশির জাতকরা দারুণভাবে উপকৃত হবেন। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে এবং বন্ধুদের সহযোগিতা পাবেন। মা দুর্গার আশীর্বাদে সব কাজে সাফল্য আসবে।
মকর রাশি: মকর রাশির জাতকদের জন্য এই সময়টি ‘আচ্ছে দিন’-এর শুরু। কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। এই সময়ে পরিশ্রমের ফল আপনি হাতে হাতে পাবেন।
কুম্ভ রাশি: দুর্গাপূজার সময়ে মহালক্ষ্মী রাজযোগের কারণে কুম্ভ রাশির আর্থিক অবস্থার উন্নতি হবে। ভাগ্য আপনার সহায় থাকবে এবং ব্যবসায় ভালো মুনাফা লাভ করবেন। পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। আপনার জীবনে অনেক বড় সুখবর আসতে পারে এবং আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে।)