হাজার হাজার লিটার স্পিরিট উদ্ধার! ডেবরায় নকল মদ তৈরির কারখানার পর্দাফাঁস, তারপর যা হল…?

উৎসবের মরশুমের ঠিক আগেই বড়সড় ধাক্কা খেলেন সুরাপ্রেমীরা। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতর একটি নকল মদ তৈরির কারখানার পর্দাফাঁস করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দীর্ঘদিন ধরে যা পান করা হচ্ছে তা কি আদৌ আসল, নাকি নকল?

বুধবার রাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আবগারি দফতর যৌথভাবে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অভিযান চালায়। ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বাড়াগড় এলাকায় একটি গোডাউনে চলছিল এই বেআইনি কারবার। সেখান থেকে হাজার হাজার লিটার স্পিরিট এবং নকল মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্পিরিটের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানা গেছে।

আবগারি দফতর সূত্রে খবর, এই গোডাউনে নকল মদ তৈরির সরঞ্জাম জড়ো করা হতো এবং তারপর তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। এই চক্রের পেছনে কারা রয়েছে এবং কোথায় কোথায় এই নকল মদ পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। উৎসবের মরশুমে এমন নকল মদের কারবার সামনে আসায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বাড়ছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠছে, তারা এতদিন যে মদ পান করেছেন, তার মান কেমন ছিল?