সুখবর! ২০ বছর চাকরি করলেই মিলবে পূর্ণ পেনশন! অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় উপহার সরকারের

চাকুরীজীবীদের অবসরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এখন থেকে মাত্র ২০ বছর চাকরি করলেই মিলবে পূর্ণ পেনশন। এতদিন এই সুবিধা পেতে গেলে একজন কর্মীকে কমপক্ষে ২৫ বছর চাকরি করতে হতো। সরকারের এই নতুন সিদ্ধান্তে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন।
পেনশন সংক্রান্ত নিয়মকানুন আরও সহজ করতে কর্মী, জনঅভিযোগ এবং পেনশন মন্ত্রক ইউনিফাইড পেনশন স্কিমের (UPS) নিয়ম পরিবর্তন করেছে। এতদিন পর্যন্ত পূর্ণ পেনশন পেতে গেলে একজন কর্মচারীকে একটানা ২৫ বছর চাকরি করতে হতো। এই কঠোর নিয়মের কারণে অনেকেই পূর্ণ পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হতেন। কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে এই সীমা কমানোর দাবি জানিয়ে আসছিল, কারণ তাদের মতে সকলের পক্ষে এত দীর্ঘ সময় একটানা কাজ করা সম্ভব নয়। এখন সরকার তাদের দাবি মেনে এই সময়সীমা কমিয়ে ২০ বছর করেছে।
সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে যেসব সরকারি কর্মচারী ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় রয়েছেন, তারা সরাসরি লাভবান হবেন। ২০ বছর চাকরির মেয়াদ পূরণের পরই তারা পূর্ণ পেনশনের অধিকারী হবেন। এর ফলে, যেসব কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছরের কম, তারা আর পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এটি বহু কর্মীর জীবনে বড় স্বস্তি আনবে এবং তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা আরও মজবুত করবে।