পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে পৌঁছতে হবে, শিক্ষক নিয়োগ পরীক্ষায় SSC-র কঠোর নিয়ম, দেখুন শূন্যপদের সম্পূর্ণ তালিকা

দ্বিতীয় SLST (নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক) পরীক্ষার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। পরীক্ষার্থীদের সকাল ১২টায় পরীক্ষা শুরু হলেও, তাদের দু’ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার কড়া নিয়ম
SSC জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রতিটি জিনিস খুঁটিয়ে পরীক্ষা করা হবে, তারপরই তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র, নীল বা কালো কালির পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল সঙ্গে রাখতে পারবে।
বিশাল শূন্যপদের তালিকা
এদিকে, নবম থেকে দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদে মোট ৩৫,৭২৬টি শূন্যপদ ঘোষণা করেছে কমিশন। কোন বিষয়ে কত শূন্যপদ আছে, তার বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে।
নবম-দশম শ্রেণির শূন্যপদ: মোট ২৩,২১২টি
বাংলা: ৩,০২৪
ইংরেজি: ৩,৩৩৬
অঙ্ক: ৩,৯২২
ইতিহাস: ২,১৪৯
ভূগোল: ১,৮৪০
জীবনবিজ্ঞান: ৩,৯১১
ভৌতবিজ্ঞান: ৪,৩৫২
হিন্দি: ৪৭১
উর্দু: ১৮৪
তেলুগু: ৬
নেপালি: ১৭
একাদশ-দ্বাদশ শ্রেণির শূন্যপদ: মোট ১২,৫১৪টি
বাংলা: ৩৯০
ইংরেজি: ৫৯৪
অ্যাকাউন্টেন্সি: ১৭৮
কেমিস্ট্রি: ১,১৯৪
কমার্স: ৬২২
কম্পিউটার সায়েন্স: ২১৫
অর্থনীতি: ৫০৬
এডুকেশন: ১,১৪৭
ভূগোল: ৪৬৩
হিন্দি: ৩৩
ইতিহাস: ৫৭২
অঙ্ক: ৭৮৫
দর্শন: ১,১৬১
পলিটিক্যাল সায়েন্স: ১,৩৭৩
ফিজিক্স: ৮৮১
সংস্কৃত: ৫০২
বায়োলজিক্যাল সায়েন্স: ৯১৯
অন্যান্য বিষয়: বিস্তারিত জানতে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ: পরীক্ষা হবে আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) এবং তার পরের রবিবার (১৪ সেপ্টেম্বর)।