স্কুলের ফি-তে GST কেন কমলো না? অর্থমন্ত্রী যা বললেন, শুনলে অবাক হবেন!

সম্প্রতি জিএসটি সংস্কারের পর নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমলেও স্কুল ফি-এর উপর কর কমানো হয়নি। এই বিষয়ে এক ছাত্রের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাখ্যা দিয়েছেন কেন কিছু শিক্ষাপ্রতিষ্ঠানকে জিএসটি-এর আওতায় রাখা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষা ব্যবসার মাধ্যম নয়, এমন প্রতিষ্ঠানগুলোর উপর কোনো কর বসানো হয়নি।

অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোর উপর কোনো কর বসানো হয়নি। কিন্তু যেসব প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে পরিচালিত হয়, যেমন কোচিং সেন্টার, টিউশন এবং বড় পরীক্ষার প্রস্তুতি কেন্দ্র, সেগুলোকে ব্যবসার আওতায় এনে ১৮% জিএসটি ধার্য করা হয়েছে। নির্মলা সীতারমন আবারও মনে করিয়ে দেন যে, স্কুল-কলেজের ভর্তি-ফি, টিউশন-ফি, স্কুল বাস বা মিড-ডে মিলের ওপর কোনো জিএসটি নেই।

উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো পরিবার যদি কোচিং-এর জন্য ৫০,০০০ টাকা খরচ করে, তাহলে আগের নিয়মে ১৮% জিএসটির কারণে ৯,০০০ টাকা অতিরিক্ত লাগত।

যদিও স্কুলের ফি-এর উপর জিএসটি কমানো হয়নি, তবুও নতুন জিএসটি কাঠামোতে শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষা খরচ কমানো হয়েছে। অনেক স্টেশনারি ও শিক্ষা সামগ্রীর উপর কর কমানো হয়েছে। নির্মলা জানান, বই, খাতা, গ্রাফ পেপার, ল্যাব নোটবুক-এর মতো জিনিসপত্রের ওপর জিএসটি আগে ১২% বা ১৮% ছিল, যা এখন শূন্য অথবা ৫% করা হয়েছে। এই পদক্ষেপের ফলে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রীর খরচ অনেকটা কমবে।