৩০ সেকেন্ডে স্বাস্থ্য পরীক্ষা, ঘরে বসেই জেনে নিন আপনার শরীর কতটা সুস্থ!

সুস্থ জীবনযাপন সবারই কাম্য। তবে সামান্য ক্লান্তি বা অস্বস্তিতেই অনেকের মনে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা জাগে। আপনি কি জানেন, মাত্র ৩০ সেকেন্ডের তিনটি সহজ পরীক্ষার মাধ্যমে ঘরে বসেই নিজের স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারেন? অনেক সময় কঠিন রোগ সহজে ধরা পড়ে না এবং যখন ধরা পড়ে, তখন অনেকটাই দেরি হয়ে যায়। তাই নিজের হাতেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার এই পদ্ধতিগুলো জানা থাকলে তা সকলের জন্যই সুবিধাজনক হতে পারে।

পরীক্ষা ১: হাতের তালু ও আর্টেরিওস্ক্লেরোসিস (Arteriosclerosis)

পদ্ধতি: প্রথমে আঙুলগুলো মুঠো করে হাতের তালু শক্ত করে চেপে ধরুন। এই অবস্থায় ৩০ সেকেন্ড অপেক্ষা করুন, তারপর ধীরে ধীরে মুঠো ছেড়ে দিন।

পর্যবেক্ষণ: মুঠো ছাড়ার পর খেয়াল করুন, হাতের তালু কিছুটা সাদা হয়ে গেছে। এটি রক্ত প্রবাহ কমে যাওয়ার কারণে হয়। এবার দেখুন, কতক্ষণে হাতের তালু তার স্বাভাবিক রঙে ফিরে আসে।

ফলাফল: যদি হাতের তালু স্বাভাবিক রঙে ফিরে আসতে বেশি সময় লাগে বা এই সময়ে আপনি অসাড় বোধ করেন, তাহলে তা আর্টেরিওস্ক্লেরোসিসের লক্ষণ হতে পারে। এই অবস্থায় হৃৎপিণ্ড থেকে শরীরের বাকি অংশে অক্সিজেন ও পুষ্টি বহনকারী রক্তনালীগুলো পুরু ও শক্ত হয়ে যায়, যা নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

পরীক্ষা ২: পাঁচ আঙুলে পাঁচ সমস্যা (৫ সেকেন্ডে)

পদ্ধতি: এক হাত দিয়ে অন্য হাতের নখের গোড়া শক্ত করে চেপে ধরুন। আগের পরীক্ষার মতোই নখ সাদা হয়ে যেতে পারে। ৩ সেকেন্ডের মধ্যে রক্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসা উচিত।

ফলাফল: যদি আঙুলে ব্যথা বা অস্বস্তি অনুভব করেন, তাহলে তা শরীরের বিভিন্ন অংশের সমস্যার ইঙ্গিত হতে পারে:

বুড়ো আঙুলে ব্যথা: শ্বাসকষ্টের সংকেত হতে পারে।

তর্জনী: কোলন বা পাচনতন্ত্রের সঙ্গে সম্পর্কিত সমস্যার ইঙ্গিত।

মধ্যমা: কার্ডিওভাস্কুলার সমস্যার লক্ষণ বলতে পারে।

অনামিকা: হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত সমস্যার ইঙ্গিত।

কনিষ্ঠা: অন্ত্রের সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে।
এই পরীক্ষা প্রতিটি আঙুলের সঙ্গে শরীরের বিভিন্ন অংশের নিবিড় সংযোগের মাধ্যমে শারীরিক অনিয়ম শনাক্ত করতে সাহায্য করে।

পরীক্ষা ৩: দুই পায়ের সঙ্গে কোমর ও পেট

পদ্ধতি: মেঝেতে টানটান হয়ে সোজা শুয়ে পড়ুন। দুই হাত দুই পাশে মেঝের উপর উপুড় করে রাখুন এবং মেরুদণ্ড সোজা রাখুন। এবার ধীরে ধীরে দুটো পা একসঙ্গে ওপরে তুলুন।

ফলাফল: যদি আপনি ৩০ সেকেন্ডের জন্য এই অবস্থান ধরে রাখতে সক্ষম হন, তাহলে আপনার পেট ও মেরুদণ্ডের নিচের অংশে কোনো বড় সমস্যা নেই। কিন্তু যদি ৩০ সেকেন্ড ধরে রাখতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার পেট অথবা মেরুদণ্ডের নিচের অংশে কিছু সমস্যা থাকতে পারে, যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এই সহজ পরীক্ষাগুলো আপনাকে নিজের স্বাস্থ্য সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দিতে পারে। তবে মনে রাখবেন, এগুলো কোনো চূড়ান্ত রোগ নির্ণয় পদ্ধতি নয়। যদি কোনো পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল আসে বা কোনো দীর্ঘস্থায়ী অস্বস্তি থাকে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।