মিমির বিকিনি লুকের প্রশংসায় পঞ্চমুক শুভশ্রী! কি বললেন নায়িকা?

টলিউডে একসময় রাজ চক্রবর্তীকে ঘিরে মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন ছিল বহুল চর্চিত বিষয়। রাজ চক্রবর্তী শুভশ্রীকে বিয়ে করার পর দীর্ঘদিন ধরে এই দুই অভিনেত্রীর মধ্যে সখ্যতা দেখা যায়নি। তবে সময়ের সাথে সাথে সব জল্পনা উড়িয়ে গত বছর টলিপাড়ার এক পার্টিতে তাঁদের একসঙ্গে নজর কাড়তে দেখা যায়। এরপর ফিল্মফেয়ারের মঞ্চে মিমির জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এ শুভশ্রীকে নাচতেও দেখা গিয়েছিল। আর এবার, মিমির সাম্প্রতিক বিকিনি লুকের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ-পত্নী শুভশ্রী, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।
পুজোয় বড় চমক নিয়ে আসছে মিমি চক্রবর্তীর ছবি ‘রক্তবীজ ২’। এই ছবির প্রচারণার অংশ হিসেবে বুধবার প্রথমবারের মতো বিকিনি লুকে ক্যামেরাবন্দি হয়ে নজর কেড়েছেন মিমি। নীল রঙের বিকিনিতে হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড এবং ভিজে খোলা চুলে তাঁকে দারুণ মোহময়ী দেখাচ্ছিল। সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয় ব্যাপক চর্চা। কখনও একরাশ নীল জলে হাঁটু পর্যন্ত ডুবিয়ে আনমনা হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় নায়িকাকে, আবার কখনও সমুদ্র সৈকতে হাতে স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিমিকে। তাঁর এই সাহসী এবং আকর্ষণীয় লুক নিয়ে এবার মুখ খুলেছেন শুভশ্রী।
কী বললেন শুভশ্রী?
বাংলা সংবাদমাধ্যম TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী মিমির বিকিনি লুক প্রসঙ্গে বলেন, “কী অপূর্ব লাগছে ওঁকে, দারুণ হট। খুব ভালো লাগছে। অনেক পরিশ্রম করতে হয়। সত্যি ওঁকে কুর্নিশ জানাই। আর আমি দেখেছি যে, মিমি কাজের মধ্যেই থাকে। ও ভীষণ ভাবে স্বাস্থ্য সচেতন, ফিটনেস ফ্রিক। আর সেটা যাচ্ছে। সব থেকে ভালো লাগছে ও কঠোর পরিশ্রম করেছে। ও নিজের বডি বানিয়েছে। আর সেটাকে সম্মান দিয়ে যে ওঁর জন্য একটা গান বানানো হচ্ছে। সেটা আমার সত্যি খুব ভালো লাগছে।” শুভশ্রীর এই মন্তব্য দুই অভিনেত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও একবার স্পষ্ট করে তুলল।
কাজের সূত্রে শুভশ্রীকে সর্বশেষ ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবিতে দেখা গিয়েছিল। এছাড়াও আগামী ১৪ই আগস্ট শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে, যেখানে প্রায় ৯ বছর পর দেব-শুভশ্রী জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা। অন্যদিকে, পুজোয় আসছে মিমির জনপ্রিয় ছবি ‘রক্তবীজ’-এর সিক্যুয়াল ‘রক্তবীজ ২’। এই বছর ক্রিসমাসে মিমির আরও একটি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং বর্তমানে তিনি সেই ছবির শুটে ব্যস্ত। তবে বড়দিনে কেবল মিমি নন, শুভশ্রীর ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ও মুক্তি পাওয়ার কথা রয়েছে।