বিকিনিতে সমুদ্র পাড়ে ঝড় তুললেন মালাইকা, কার সঙ্গে ছুটি উপভোগ করছেন নায়িকা?

সমুদ্রের নীল জলের পাশে গোলাপি বিকিনিতে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী মালাইকা আরোরা। তাঁর ছিপছিপে শরীর আর অটুট জেল্লা দেখে বোঝার উপায় নেই যে তিনি ইতিমধ্যেই পঞ্চাশের কোঠা পেরিয়েছেন। এই বছর অক্টোবরে ৫২ বছর পূর্ণ করবেন তিনি, কিন্তু নিয়মিত যোগা ও সঠিক খাদ্যাভ্যাস দিয়ে নিজেকে যেন এক তরুণী রূপেই ধরে রেখেছেন মালাইকা।

রবিবার, মালাইকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গোলাপি ও সাদা ডোরাকাটা বিকিনিতে একগুচ্ছ ছবি শেয়ার করেন। ছবিগুলো পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং তার অনুরাগীরা অভিনেত্রীর হটনেসে রীতিমতো বিস্মিত। নেটপাড়া জুড়ে মালাইকার এই নতুন লুক নিয়ে চলছে জোর আলোচনা। তাঁর ফিটনেস এবং বয়সের সঙ্গে তাল মিলিয়ে চলা আত্মবিশ্বাস, যেন ফ্যাশন ও সুস্থ জীবনযাপনের এক নতুন সংজ্ঞা তৈরি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy