লঙ্কা বাঙালির হেঁশেলে এক অপরিহার্য উপাদান ও তার অজানা উপকারিতা!

বাঙালিরা ব্যঙ্গ করে ‘লঙ্কা কাণ্ড’ বললেও, এই লঙ্কাকে ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ। বিশেষ করে বাঙালদের কাছে এটি এক অন্যতম পছন্দের উপাদান। মুখে পড়লে অনেকের চোখে জল এলেও, বাঙালদের জিভে জল এনে দেয় এই লঙ্কা। যার সম্বন্ধে এত কথা বলা হচ্ছে, সেই লঙ্কার উপকারিতা কিন্তু অসামান্য। এতে প্রচুর পরিমাণে ক্যাপসাইসিন থাকে। ভাতের পাতে কাঁচা, ভাজা অথবা রোস্ট করে— সব ভাবেই লঙ্কা খাওয়া যায়। তাহলে আসুন জেনে নিই, লঙ্কা থেকে আমরা কী কী উপকারিতা পেতে পারি:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: লঙ্কা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লঙ্কা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
সর্দি-কাশি নিরাময়: সাধারণ সর্দি-কাশি এবং ঠাণ্ডা লাগার সমস্যায় লঙ্কা খুব কার্যকর।
আয়রনের উৎস: লঙ্কায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা শরীরের জন্য অত্যন্ত জরুরি।
হজম প্রক্রিয়া উন্নত করে: লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় শরীরের পাচনক্রিয়া ভালো হয়।
ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি: লঙ্কায় থাকা ভিটামিন সি এবং ভিটামিন ই ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।
মেদ ঝরাতে সহায়ক: লঙ্কায় একদমই ক্যালোরি থাকে না, ফলে এটি মেদ ঝরাতে সাহায্য করে এবং দেহের বিপাকের হার বাড়ায়।
হৃদপিণ্ডের স্বাস্থ্য: লঙ্কার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য খুব ভালো।
হাড়ের সুরক্ষায়: লঙ্কার ভিতরে থাকা ভিটামিন কে হাড় ক্ষয়ে যাওয়া রোগ বা অস্টিওপোরোসিস সারিয়ে তুলতে সাহায্য করে।