পিরিয়ডের সময় স্তন ব্যথা? জেনে নিন মুক্তির ঘরোয়া উপায় ও কী খাবেন, কী এড়াবেন!

অনেক নারীই পিরিয়ডের সময় স্তন ব্যথায় ভুগে থাকেন। ‘বেস্ট হেলথ’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিরিয়ডজনিত স্তন ব্যথার মূল কারণ হলো শরীরে জল জমা এবং হরমোনের ভারসাম্যহীনতা। শরীরে জল ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারলে স্তনে অস্বস্তি অনুভূত হয় না। চলুন তবে জেনে নেওয়া যাক পিরিয়ডে স্তন ব্যথা কমাতে করণীয় এবং কী ধরনের খাবার গ্রহণ করা উচিত:

ব্যথা কমাতে যা করবেন:
ম্যাসাজ: স্নানের সময় সাবান লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। এতে রক্তের সঞ্চালন ও লসিকার ড্রেনেজ বাড়বে, যার ফলে ব্যথা কিছুটা হলেও কমবে।
ঠান্ডা সেঁক: বরফের টুকরো বা হিমায়িত সবজিকে তোয়ালেতে মুড়ে প্রায় ১০ মিনিট ঠান্ডা সেঁক দিন। ব্যথা কমাতে ঠান্ডা সেঁক যে বেশ কার্যকর তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে।
সাপোর্ট ব্রা: স্তনে ব্যথা করলে আন্ডারঅয়্যার ব্রা এর পরিবর্তে সাপোর্ট ব্রা বা অয়্যারলেস ব্রা পরার কথা ভাবতে পারেন। এটি স্তনকে সঠিক সাপোর্ট দিয়ে ব্যথা কমাতে সাহায্য করবে।
ড্যান্ডেলিয়ন চা: স্তনের ব্যথা কমাতে দিনে তিনবার ড্যান্ডেলিয়ন টি পান করতে পারেন। এটি শরীরের অতিরিক্ত জল বের করে দিতে সাহায্য করে।
খাদ্যতালিকায় যা রাখবেন:
ভিটামিন ই এবং ভিটামিন বি৬ সমৃদ্ধ খাবার: স্তনের ব্যথা এড়াতে ও কমাতে ভিটামিন ই এবং ভিটামিন বি৬ একত্রে কাজ করে। তাই আপনার ডায়েটে এ জাতীয় খাবার রাখতে পারেন। বাদাম, গম ও যবে ভিটামিন ই পাবেন এবং ভিটামিন বি৬ পেতে চর্বিহীন মাংস ও পালংশাক খেতে পারেন। এছাড়া খাদ্যতালিকায় ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার বেশি রাখুন।
যে খাবার সম্পর্কে সতর্ক থাকবেন:
হাইড্রোজেনেটেড অয়েল: বেকারির খাবার, প্যাকেটজাত খাবার ও প্রক্রিয়াজাত খাবারে প্রায়শই হাইড্রোজেনেটেড অয়েল থাকে। এই ধরনের খাবার কমিয়ে ফেলতে হবে, কারণ এটি স্তন ব্যথায় ভূমিকা রাখে।
মিথাইলজ্যান্থাইন: কোলা, চকলেট, কলা, বাদামের মাখন, পনির, আচার ও মাশরুমের মতো খাবারে মিথাইলজ্যান্থাইন রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মিথাইলজ্যান্থাইন উপাদান রয়েছে এমন খাবার কমিয়ে ফেললে মাসিকের স্তন ব্যথায় ভোগা নারীদের বেশিরভাগই উপকৃত হয়ে থাকেন।
লবণ: খাবারে লবণের ব্যবহারও কমাতে হবে। লবণ শরীরে জল জমিয়ে ফেলে, যার দরুণ স্তন ফুলে যায়। বিশেষ করে পিরিয়ডজনিত স্তনের ব্যথা ও ফোলা কমাতে লবণের ব্যবহার সীমিত করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy