দুধ ও ডিম একসঙ্গে খাচ্ছেন? সাবধান, হতে পারে মারাত্মক বিপদ!

স্বাস্থ্য সচেতন অনেকেই প্রতিদিন বেশ কয়েকটি ডিম খেয়ে থাকেন, আবার কেউ কেউ সকালের নাস্তায় বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করেন। যারা জিমে গিয়ে নিয়মিত মাসল বিল্ড আপের চেষ্টা করছেন, তাদের অনেকেই দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়েও খেয়ে থাকেন। নিঃসন্দেহে এই দুটি খাবারই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে ডিম আর দুধ একসঙ্গে খেলে কী হয়, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই এবং এ বিষয়ে নানা বিতর্কও রয়েছে।
দুধ ও ডিম একসঙ্গে খেলে কী হতে পারে?
অনেকের মতে, ডিম আর দুধ একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে। তবে যাদের হজমজনিত সমস্যা নেই, তারা এই দুটি খাবার একসঙ্গে খেতে পারেন। কারণ দুধ ও ডিমে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট ও উচ্চমাত্রার প্রোটিন থাকে।
তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, একসঙ্গে দুধ ও ডিম খেলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক, দুধ আর ডিম একসঙ্গে খেলে কী কী সমস্যা হতে পারে:
হজমে সমস্যা: ডিম ও দুধ উভয়ই স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড ও ক্যালসিয়ামে পরিপূর্ণ, যা শরীর ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আয়ুর্বেদ মতে, একসঙ্গে দুই রকম প্রোটিন খেলে হজমে সমস্যা হতে পারে। এর ফলে পেট ফুলে থাকা, অস্বস্তি, পেটে ব্যথা, এমনকি ডায়রিয়াও হতে পারে। অনেক সময় ত্বকেও ইনফেকশন দেখা দিতে পারে।
কাঁচা ডিম ও দুধের মিশ্রণ বিপজ্জনক: বেকিং বা রান্নার ক্ষেত্রে ডিম-দুধের মিশ্রণের কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া হয় না। তবে ভুলেও দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খাবেন না। বিশেষজ্ঞদের মতে, দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খেলে হজমের সমস্যা শুরু হয় এবং সালমোনেলার মতো রোগও হতে পারে। দুধ-কাঁচা ডিম একত্রিত করলে ফুড পয়েজনিং ও বায়োটিনের ঘাটতি হতে পারে।
কোলেস্টেরলের ঝুঁকি: দিনের পর দিন রান্না ছাড়া ডিম-দুধ একসঙ্গে খেলে কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে।