নোংরা হেয়ার ব্রাশ? ঝটপট পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন

প্রতিদিন চুল আঁচড়ানোর পর ব্রাশে জমে থাকা চুল পরিষ্কার করতে আমরা প্রায়শই ভুলে যাই। এর ফলে কিছুদিন যেতে না যেতেই ব্রাশটি অপরিষ্কার হয়ে পড়ে। এছাড়া, নিয়মিত পরিষ্কার না করলে চুলের ময়লা এবং তেলও ব্রাশের ভেতরে জমে থাকে, যা চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে চিন্তা নেই! কয়েকটি সহজ ধাপে আপনি আপনার হেয়ার ব্রাশকে ঝটপট পরিষ্কার করে নিতে পারেন।
কীভাবে পরিষ্কার করবেন হেয়ার ব্রাশ?
আপনার হেয়ার ব্রাশকে নতুন করে তোলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
জমে থাকা চুল অপসারণ: প্রথমে একটি সরু কিছু, যেমন—একটি টুথপিক, চিরুনির সরু অংশ, অথবা একটি কলম নিন। এটি ব্রাশের দাঁতের ভেতর প্রবেশ করিয়ে পেঁচিয়ে থাকা চুলগুলো উপরের দিকে ঠেলে উঠিয়ে নিন। এরপর একটি কাঁচি দিয়ে সাবধানে চুলগুলো কেটে ফেলুন। এতে জমে থাকা চুলগুলো সহজেই আলাদা হয়ে আসবে।
শ্যাম্পু ও বেকিং সোডার দ্রবণ তৈরি: একটি গামলায় কুসুম গরম জল নিন। এর মধ্যে অল্প পরিমাণে শ্যাম্পু (আপনার চুলের শ্যাম্পু ব্যবহার করতে পারেন) এবং ১ চা চামচ বেকিং সোডা মেশান। বেকিং সোডা ময়লা ও তেল দূর করতে সাহায্য করে।
ব্রাশ ভিজিয়ে রাখুন: তৈরি করা দ্রবণে আপনার হেয়ার ব্রাশটি ডুবিয়ে রাখুন। এটি অন্তত ২০ মিনিট ভিজিয়ে রাখা উচিত, যাতে ময়লা এবং চুলের তেল নরম হয়ে যায়।
ঘষে পরিষ্কার করুন: ২০ মিনিট পর একটি পুরনো টুথব্রাশ নিন। তাতে অল্প শ্যাম্পু লাগিয়ে ব্রাশের দাঁত এবং গোড়ার অংশগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করুন। দেখবেন জমে থাকা ময়লাগুলো সহজেই উঠে আসছে।