শ্রদ্ধার ঝলমলে ত্বকের রহস্য: ব্রণ দূর করার ঘরোয়া উপায়

শ্রদ্ধা কাপুরের ব্যক্তিগত জীবনযাপন থেকে শুরু করে তার সৌন্দর্য রহস্য- সব কিছু নিয়েই ভক্তদের কৌতূহল তুঙ্গে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ব্রণ দূর করার একটি সহজ ঘরোয়া উপায়।

তিনি মনে করেন, মুখের ত্বকের প্রতি সবারই যত্নবান হওয়া উচিত এবং এর জন্য প্রাকৃতিক উপাদানের উপর আস্থা রাখা জরুরি। শ্রদ্ধা জানান, ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে তাকে সবচেয়ে বেশি ব্রণের সম্মুখীন হতে হয়, যা তার জন্য বেশ বিব্রতকর।

ব্রণের বিরুদ্ধে শ্রদ্ধার গোপন অস্ত্র!
শ্রদ্ধা বলেন, ব্রণের সঙ্গে লড়াই করার জন্য আমার কাছে একটি সহজ উপায় রয়েছে! তিনি ব্রণ দূর করতে টুথপেস্ট ব্যবহার করেন। তার মতে, টুথপেস্ট ব্যবহারের একদিনের মধ্যেই ব্রণ শুকিয়ে যায়।

টুথপেস্ট যেভাবে ব্রণ নিরাময় করে:
জানা যায়, টুথপেস্টে সিলিকা থাকে, যা ত্বকের আর্দ্রতা কমিয়ে ফেলে। এর ফলে ব্রণ ভেতর থেকে শুকিয়ে যায়।

ব্যবহারের পদ্ধতি:
রাতে ঘুমানোর আগে ব্রণের উপর টুথপেস্টের একটি পাতলা প্রলেপ লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন, ব্রণের ফোলা ভাব অনেকটা কমে গেছে এবং ব্যথাও অনেকটা ভালো হয়েছে।