অ্যালার্জির সমস্যায় কাঁচা হলুদ: ঘরোয়া প্রতিকার ও অন্যান্য স্বাস্থ্যগুণ!

ত্বকের রোগগুলোর মধ্যে অন্যতম হলো অ্যালার্জি। কমবেশি বহু মানুষের মধ্যেই অ্যালার্জির লক্ষণ দেখা দেয়। এই অ্যালার্জির সঠিক চিকিৎসা কী, তা আজও সম্পূর্ণভাবে জানা যায়নি। তবে অ্যালার্জিতে খুবই কাজে আসে কাঁচা হলুদ। এবার জেনে নেওয়া যাক অ্যালার্জির ক্ষেত্রে কাঁচা হলুদ কিভাবে ব্যবহার করতে হয়।
অ্যালার্জির জন্য হলুদের ব্যবহার:
১. দুধ, হলুদ গুঁড়ো ও মধু: এক কাপ দুধে ১ চা-চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ মধু মিশিয়ে একটু গরম করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি পান করুন।
২. সকালে খালি পেটে হলুদের রস: আপনার যদি খুব অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে সকাল বেলায় খালি পেটে এক গ্লাস জলের মধ্যে হাফ চা চামচ কাঁচা হলুদের রস বা কাঁচা হলুদ বাটা মিশিয়ে পান করুন। দেখবেন অ্যালার্জি থেকে অনেকটাই ভালো থাকবেন।
৩. মধু ও হলুদ লিকার চা: হাফ চা চামচ মধু, কাঁচা হলুদ লিকার চায়ের সাথে মিশ্রণ করে দিনে দুবার পান করুন। দেখবেন অ্যালার্জি থেকে অনেকটাই ভালো থাকবেন।
৪. হলুদ, মধু, লেবুর রস ও অ্যাপল সাইডার ভিনিগার: এক টুকরো হলুদ বেটে তার সাথে হাফ কাপ মধু, এক চা-চামচ লেবুর রস এবং দুই টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করে রাখুন। প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ করে এটি খান, দেখবেন অ্যালার্জি অনেকটাই কমে গেছে।
হলুদ খাওয়ার আরও দুটি সহজ উপায়:
এক ইঞ্চি কাঁচা হলুদ এবং এক চা চামচ ঘি মিশিয়ে নিন। আপনার যদি অবিরাম শুকনো কাশি হয়, তবে এটি প্রতিদিন খান।
দুধের সঙ্গে হলুদ ফুটিয়েও পান করতে পারেন। এটি অত্যন্ত উপকারী। কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও অনেক স্বাস্থ্য সুবিধা দেয়। বিশেষ করে শ্বাসনালীর সংক্রমণে আক্রান্তদের হলুদ দুধ খাওয়া উচিত, যাকে গোল্ডেন মিল্কও বলা হয়।
হলুদের আরও কিছু সুবিধা:
হলুদ বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রেও উপকারী হিসাবে পরিচিত। এর অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধাগুলো হলো:
হজমে সহায়তা করে।
রক্ত পরিশোধিত করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে।
পেটের আলসার দূর করতে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
শরীরে প্রদাহ কমাতে সহায়তা করে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।
হলুদের এই বহুবিধ উপকারিতা আপনার স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, যেকোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।