লেমনগ্রাস: শুধু রান্নার স্বাদ নয়, কিডনির সুরক্ষাতেও ম্যাজিক!

লেমনগ্রাস, একটি সুগন্ধী ঘাসজাতীয় উদ্ভিদ, যা দক্ষিণ এশীয় রান্নায় বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। লেবুর মতো মিষ্টি গন্ধযুক্ত এই পাতা খাবারের স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি করার পাশাপাশি এর রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা, যা জানলে আপনি সত্যিই অবাক হবেন। ঠান্ডা-কাশি থেকে শুরু করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অনেক রোগের ঘরোয়া সমাধানে লেমনগ্রাস এক কার্যকরী উপাদান। তবে যারা কিডনির সমস্যায় ভুগছেন, তাদের জন্য লেমনগ্রাস বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়।
‘জার্নাল অব রিনাল নিউট্রিশন’-এ প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, লেমনগ্রাস শরীরের বর্জ্য পদার্থ ফিল্টার করতে সাহায্য করে এবং রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে। শরীরে সঠিক রক্তসঞ্চালন বজায় থাকলে বিভিন্ন রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়, যার ফলে কিডনিও সচল ও স্বাস্থ্যকর থাকে।
লেমনগ্রাস শরীরে জল ধরে রাখতেও সহায়তা করে, যা আপনার কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এর ফলে প্রস্রাবের বেগ স্বাভাবিক থাকে এবং শরীরের অতিরিক্ত সোডিয়ামও সহজেই বেরিয়ে যায়।
এমনকি নিয়মিত লেমনগ্রাস গ্রহণে কিডনির পাথর, ক্যান্সার ও স্ট্রোকের মতো মারাত্মক রোগও প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও, কিডনির পাথর সারাতেও লেমনগ্রাসের রস বেশ কার্যকরী বলে মনে করেন বিশেষজ্ঞরা।
লেমনগ্রাস শরীরের বিপাকক্রিয়াকেও সঠিক রাখে, যা সামগ্রিকভাবে আপনার শরীরকে সুস্থ রাখতে সহায়ক।
তবে লেমনগ্রাস খাওয়ার আগে অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ অনেকের জন্য এটি ক্ষতিকর হতে পারে। যাদের হার্টের সমস্যা রয়েছে, তাদের লেমনগ্রাস কম পরিমাণে খাওয়াই ভালো। এছাড়াও, অতিরিক্ত পরিমাণে লেমনগ্রাস খেলে ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, কারণ এতে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। তাই কখনোই অতিরিক্ত লেমনগ্রাস গ্রহণ করা উচিত নয়।
লেমনগ্রাস বিভিন্ন খাবারের সঙ্গে রান্না করে অথবা স্যুপ তৈরি করে খাওয়া যেতে পারে। কিডনির বিভিন্ন সমস্যার সমাধানে লেমনগ্রাসের রস পান করাও উপকারী। এছাড়াও, লেমনগ্রাসের চা একটি স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত। তাই সঠিক পরিমাণে লেমনগ্রাস গ্রহণ করে আপনিও পেতে পারেন এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা।