রাতে ঘুম কম? ডায়াবেটিস হতে পারে কারণ!

রাতে পর্যাপ্ত ঘুম না হলে পরের দিন ক্লান্তি, মাথাব্যথা এবং খারাপ মেজাজ যেন পিছু ছাড়ে না। আর এই ঘুমের অভাবের একটি বড় কারণ হতে পারে ডায়াবেটিস।
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঘুমের সমস্যা বেশি দেখা যায়। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ এবং এই রোগে আক্রান্ত রোগীদের ঘুমের ব্যাঘাতের প্রধান দুটি কারণ হলো অতিরিক্ত জল তেষ্টা পাওয়া এবং ঘন ঘন প্রস্রাবের চাপ।
যাদের ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। উচ্চ রক্তচাপের রোগীদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন, অন্যথায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
রক্তে গ্লুকোজের মাত্রার ওঠানামা ঘুমের গুণমানকে খারাপভাবে প্রভাবিত করতে পারে। তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের সকলেরই ঘুমের সমস্যা হবে এমনটা নয়।
ঘুমের অভাব রক্তে গ্লুকোজের বিপাক এবং ওজন নিয়ন্ত্রণকেও প্রভাবিত করতে পারে। পাশাপাশি, পর্যাপ্ত ঘুম না হলে আরও অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা জরুরি। এবং ঘুমানোর সময় মোবাইল ও টেলিভিশন থেকে দূরে থাকতে হবে।
এছাড়াও, ঘুমের আগে মশলাদার খাবার, ক্যাফিনযুক্ত পানীয় এবং অ্যালকোহল পরিহার করা উচিত। নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে শরীর ক্লান্ত হয়, যার ফলে ঘুম দ্রুত আসে। তাই একটি স্বাস্থ্যকর জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ঘুমের সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।