অল্প বয়সেই টাক? ঘরোয়া পদ্ধতিতেই গজাবে নতুন চুল!

আজকাল বহু মানুষেরই অল্প বয়সে চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে। এর ফলস্বরূপ অনেকেরই মাথায় টাক পড়ে যায়। এই অবস্থায় অনেকেই নতুন চুল গজানোর আশায় নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকেন। কেউ চিকিৎসকের শরণাপন্ন হন, আবার কেউ বাজারের চলতি বিভিন্ন ওষুধ, শ্যাম্পু বা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেক টাকা খরচ করেন। মাথা ভর্তি ঘন কালো চুল কে না চায়! চুল মানুষের সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। চুলের স্টাইলের উপরেও আমাদের ভালো-মন্দ লুক অনেকাংশে নির্ভর করে। তাই চুল পড়ে গেলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে অনেকেই চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজানোর জন্য কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকেন।

বর্তমানে ছেলে ও মেয়ে উভয়েরই চুল পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো দূষিত আবহাওয়া এবং নিয়ম না মেনে বাজারের সস্তা ও ভেজাল শ্যাম্পু ব্যবহার করা, এছাড়াও বিভিন্ন রাসায়নিক দ্রব্য চুলে ব্যবহার করা তো আছেই। এর বাইরেও আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অতিরিক্ত তেল-চর্বি যুক্ত খাবার খাওয়ার কারণেও চুল পড়তে শুরু করে। কারণ এর থেকে পেটের সমস্যা, যেমন – অম্বলের সৃষ্টি হয়, যা চুল পড়ার একটি অন্যতম কারণ। তবে এমন একটি সহজলভ্য জিনিস রয়েছে, যা শ্যাম্পু করার আগে মাথায় ব্যবহার করলে নতুন করে চুল গজাতে পারে।

জেনে অবাক হবেন, সেই ম্যাজিকের মতো জিনিসটি হল চাল ধোয়া জল। এটি ব্যবহারে আপনি সত্যি দারুণ ফল পাবেন। এর জন্য প্রথমে দুই চামচ চাল রাতে ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখুন। স্নানের আগে ওই চাল ধোয়া জল মাথায় ব্যবহার করুন এবং প্রায় কুড়ি মিনিট রেখে দিন। এরপর সাধারণভাবে শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে আপনি অবশ্যই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন।

এছাড়াও, ভাত রান্না করার পর ভাতের মাড় ঠান্ডা করে নিন। স্নানের আগে সেই ঠান্ডা মাড় চুলে ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এটিও চুল পড়া কমাতে সহায়ক।

এছাড়াও চুলের যত্নের জন্য আরও একটি ঘরোয়া সিরাম তৈরি করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে – এক চামচ চাল গুঁড়ো, এক চামচ কফি পাউডার, এক চামচ ভৃঙ্গরাজ গুঁড়ো এবং এক চামচ আমলকি পাউডার। এই সমস্ত উপকরণ একটি কাঁচের গ্লাসে নিয়ে এক গ্লাস জলের সাথে মিশিয়ে রাতে ভিজিয়ে দিন। পরের দিন সকালে এটি স্প্রে বোতলে ভরে চুলে স্প্রে করুন অথবা হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর আধ ঘণ্টা রেখে স্নান করে নিন। এই পদ্ধতি চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের বৃদ্ধি এবং পুষ্টি জোগাতেও সহায়ক।

এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলি প্রয়োগ করলে আপনি অবশ্যই উপকার পাবেন। একদিকে যেমন চুল পড়া কমবে, তেমনই চুলের প্রয়োজনীয় পুষ্টিও যোগানো যাবে এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। এক কথায়, চুলের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই প্রাকৃতিক উপায়ে।