আপনার শরীরে তিল কি ভাগ্য ফেরাতে পারে? জানুন তিল-তত্ত্বের রহস্য

শরীরের বিভিন্ন অংশে তিলের অবস্থান, রং ও আকৃতি দেখে একজন ব্যক্তির জীবন, ভবিষ্যৎ ও ভাগ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই প্রাচীন বিশ্বাস নির্ভর করে ‘তিল-তত্ত্ব’-এর ওপর, যেখানে প্রতিটি তিলের নিজস্ব ব্যাখ্যা রয়েছে। সাধারণভাবে মনে করা হয়, কারো শরীরে ১২টির বেশি তিল থাকা শুভ নয়, বরং কম সংখ্যক তিল থাকাই ভালো।

আসুন, জেনে নেওয়া যাক শরীরের বিভিন্ন স্থানে তিলের অবস্থান ভাগ্য সম্পর্কে কী ইঙ্গিত দেয়:

ভ্রুতে তিল: যাদের ভ্রুতে তিল থাকে, তারা প্রায়শই ভ্রমণ করেন। ডান ভ্রুতে তিল থাকলে দাম্পত্য জীবন সুখের হয়, তবে বাঁ ভ্রুর তিল অসুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়।

চোখের পাতায় তিল: চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন। ডান চোখের পাতায় তিলযুক্ত ব্যক্তি বাঁ পাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল হন।

কানে তিল: কানে তিল ভাগ্য ও যশের চিহ্ন। যাদের কানে তিল থাকে, তারা দীর্ঘজীবী হন।

মুখে তিল: মুখে তিল থাকলে সেই ব্যক্তি ধনী হন এবং তার জীবনসঙ্গী সুখী হন।

নাকে তিল: নাকে তিল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিভাসম্পন্ন হন এবং সুখে জীবন যাপন করেন। যে নারীর নাকে তিল রয়েছে, তারা সৌভাগ্যবতী হন।

ঠোঁটে তিল: যাদের ঠোঁটে তিল থাকে, তাদের হৃদয় সাধারণত ভালোবাসায় পরিপূর্ণ থাকে। তবে তিল ঠোঁটের নীচে থাকলে সেই ব্যক্তির জীবনে দারিদ্র্য আসতে পারে।

গালে তিল: গালে লাল তিল থাকা শুভ। বাঁ গালে কালো তিল থাকলে ব্যক্তি নির্ধন হন, তবে ডান গালে কালো তিল থাকলে তা ধনসম্পত্তির ইঙ্গিত দেয়।

থুতনিতে তিল: যে নারীর থুতনিতে তিল থাকে, তিনি সহজে মেলামেশা করতে পারেন না এবং কিছুটা রুক্ষ স্বভাবের হন।

কাঁধে তিল: ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হন, তবে বাঁ কাঁধে তিল থাকলে তিনি অল্পেই রেগে যান।

হাতে তিল: যাদের হাতে তিল থাকে, তারা বেশ চালাক ও চতুর হন। ডান হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন এবং ডান হাতের পিছনে তিল থাকলে ধনী হন। বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি টাকা খরচ করেন বেশি, তবে বাঁ হাতের পিছনের দিকে তিল থাকলে তিনি কিপটে স্বভাবের হন।

তিল-তত্ত্ব একটি প্রাচীন বিশ্বাস এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে, যারা জ্যোতিষশাস্ত্র ও ভাগ্য গণনায় বিশ্বাস রাখেন, তাদের কাছে শরীরের বিভিন্ন স্থানে তিলের অবস্থান বিশেষ তাৎপর্য বহন করে।