আধুনিক জীবনে জামাকাপড় পরিষ্কারের অন্যতম সহায়ক যন্ত্র হলো ওয়াশিং মেশিন। এই যন্ত্রটি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। শুধু ময়লা কাপড় মেশিনে ঢুকিয়ে দিলেই নিমিষেই তা পরিষ্কার হয়ে যায়।
তবে অনেকেই জানেন না, কীভাবে এই মূল্যবান যন্ত্রটিকে দীর্ঘদিন ভালো রাখা যায়। একটি দামী ওয়াশিং মেশিন নষ্ট হলে মধ্যবিত্তদের জন্য তা পুনরায় কেনা বেশ কষ্টসাধ্য। তাই কাপড় পরিষ্কার করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। আপনার ওয়াশিং মেশিনটিকে সচল রাখতে হলে কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চলুন:
>> কাপড়ের ট্যাগ ভালোভাবে দেখে নিন: প্রতিটি জামাকাপড়ের ট্যাগের গায়ে তা কীভাবে কাঁচতে হবে তার বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকে। যদি আপনি এই নির্দেশনা অনুসরণ না করেন, তাহলে আপনার কাপড় এবং ওয়াশিং মেশিন দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।
>> সঠিক সেটিংস নির্বাচন করুন: ওয়াশিং মেশিন চালানোর আগে এর সেটিংস সম্পর্কে ভালোভাবে জেনে নিন। বেশিরভাগ জামাকাপড় সাধারণ বা নরমাল সেটিংসে পরিষ্কার করা গেলেও, কিছু বিশেষ কাপড়ের জন্য আলাদা সেটিংসের প্রয়োজন হয়। ভুল সেটিংসে কাপড় ধুলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
>> অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করবেন না: অত্যাধিক নোংরা জামাকাপড় পরিষ্কার করার জন্য বেশি ডিটারজেন্ট ব্যবহারের কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত ডিটারজেন্ট আপনার ওয়াশিং মেশিনের ক্ষতি করতে পারে। তাই কাপড় কাচার সময় সর্বদা সঠিক পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করুন।
>> ভেজা কাপড় দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না: কাপড় কাচা হয়ে গেলে ভেজা জামাকাপড় কখনোই দীর্ঘ সময় ধরে মেশিনের ভেতরে ফেলে রাখবেন না। প্রয়োজনে মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখুন। ভেজা কাপড় মেশিনে রেখে দিলে তাতে যেমন দুর্গন্ধ হতে পারে, তেমনই মেশিনের ভেতরের অংশেও সমস্যা দেখা দিতে পারে।
>> কাপড়ের ধরন অনুযায়ী আলাদা করুন: ওয়াশিং মেশিনে কাপড় কাচার সময় কোন কাপড় কোন ধরনের ফেব্রিকের, তা অবশ্যই খেয়াল রাখুন। বিভিন্ন ধরনের কাপড় একসঙ্গে মেশিনে দিলে একটি পোশাকের রং অন্য পোশাকে লেগে নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও, দীর্ঘদিন ধরে এমনভাবে কাপড় ধুলে ওয়াশিং মেশিন দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
এই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চললে আপনার দামী ওয়াশিং মেশিনটি দীর্ঘদিন পর্যন্ত সচল থাকবে এবং আপনাকে ঝামেলামুক্ত কাপড় ধোয়ার সুবিধা দেবে।