প্রতিটি মানুষেরই হলুদ গুঁড়ো দিয়ে বানানো চায়ের উপকারিতা সম্পর্কে জানা উচিত

আমাদের দৈনন্দিন জীবনে চায়ের স্থান অতি গুরুত্বপূর্ণ। সকালের ঘুম ভাঙানো থেকে শুরু করে সন্ধ্যায় কাজের শেষে ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের জুড়ি মেলা ভার। তবে সাধারণ চায়ের পরিবর্তে যদি হলুদ গুঁড়ো দিয়ে বানানো চা পান করা যায়, তবে তা শরীরের জন্য আরও বেশি উপকারী হতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, এক কাপ ফোটানো জলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার সঙ্গে মধু এবং অল্প করে আদা মিশিয়ে পান করলে শরীরে ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিনের প্রবেশ তো ঘটেই। সেই সঙ্গে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম সহ আরও নানাবিধ খনিজ পদার্থের ঘাটতি দূর হয়। ফলে শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে ছোট-বড় একাধিক রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, এর আরও অনেক উপকারিতা রয়েছে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক: একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হলুদ গুঁড়ো দিয়ে বানানো চা পান করা শুরু করলে শরীরে কার্কিউমিন নামক উপাদানের প্রবেশ ঘটে, যা শরীর থেকে টক্সিক উপাদানদের বের করে দেওয়ার পাশাপাশি হজম ক্ষমতার উন্নতি ঘটাতেও সাহায্য করে। এর ফলে দেহে ইতিউতি জমে থাকা মেদ ঝরে যেতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই অল্প সময়ে যদি মেদ ঝরাতে চান, তাহলে রোজের ডায়েটে হলুদ চা যোগ করতে ভুলবেন না।
দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়: চোখের ক্ষমতা বৃদ্ধিতে হলুদ চা বিশেষভাবে সহায়ক। আসলে হলুদের ভিতরে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কাজ করে যে রেটিনার ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি চোখে প্রোটিনের মাত্রা বেড়ে গিয়ে অন্ধত্বের মতো ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনাও হ্রাস পায়। তাই যারা দিনের মধ্যে ৮-৯ ঘণ্টা কম্পিউটারের সামনে বসে কাজ করেন, তাদের নিয়ম করে হলুদ গুঁড়ো দিয়ে বানানো চা পান করা উচিত।
রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়: বেশ কিছু গবেষণায় দেখা গেছে, হলুদে উপস্থিত কার্কিউমিন রক্তে জমতে থাকা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। শরীরে কোলেস্টেরলের মাত্রা যত কমতে শুরু করে, তত হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে। সেই সঙ্গে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাও হ্রাস পায়।
ক্যান্সারের মতো মারণ রোগ দূরে রাখে: সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপার্টিজ শরীরে যাতে ক্যান্সার সেল জন্ম নিতে না পারে সেদিকে খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সার রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: নানাবিধ পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ হলুদ দিয়ে বানানো চা খেলে শরীরের ভিতরে বেশ কিছু পরিবর্তন হতে থাকে, যার প্রভাবে ধীরে ধীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়তে শুরু করে। ফলে রোগমুক্ত জীবন পাওয়ার স্বপ্ন একেবারে হাতের মুঠোয় চলে আসে।
ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে: নিয়মিত হলুদ মেশানো চা খাওয়া শুরু করলে দেহের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বাড়তে থাকে, যার প্রভাবে ত্বকের স্বাস্থ্যের এত মাত্রায় উন্নতি ঘটে যে ছোট-বড় সব ধরনের ত্বকের রোগের প্রকোপই কমতে শুরু করে। শুধু তাই নয়, সোরিয়াসিস এবং একজিমার মতো মারাত্মক ত্বকের রোগের চিকিৎসাতেও এই বিশেষ পানীয়টি নানাভাবে সাহায্য করে থাকে।
হজম ক্ষমতার উন্নতি ঘটায়: হলুদে উপস্থিত একাধিক উপকারী উপাদান পাকস্থলিতে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়ার শক্তি বাড়িয়ে দেয়। ফলে হজম ক্ষমতা এতটা বেড়ে যায় যে বদহজম দূরে পালায়।
স্মৃতিশক্তির উন্নতি ঘটায়: হলুদে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানদের শরীর থেকে বের করে দেয়। ফলে ব্রেন সেল ড্যামেজের আশঙ্কা কমে। অন্যদিকে কার্কিউমিন মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে স্মৃতিশক্তি লোপ পাওয়ার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে বুদ্ধির জোরও বাড়তে থাকে।
হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়: একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হলুদ দিয়ে বানানো চা খেলে হার্টে রক্ত সরবরাহকারী আর্টারির কর্মক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার বা হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, স্ট্রোকের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতেও হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে।
অ্যালঝাইমার্সের মতো রোগকে দূরে রাখে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে, হলুদে উপস্থিত কার্কিউমিন নামক উপাদান ব্রেন সেলের যাতে কোনোভাবে ক্ষতি না হয়, সেদিকে নজর রাখে। তাই নিয়মিত হলুদ দিয়ে বানানো চা খাওয়া শুরু করলে ব্রেন পাওয়ার এতটা বৃদ্ধি পায় যে মস্তিষ্ক সম্পর্কিত কোনো রোগই ধারে কাছেও ঘেঁষতে পারে না। তাই যাদের পরিবারে এই ভয়ঙ্কর রোগের ইতিহাস রয়েছে, তাদের নিয়মিত হলুদ চা খাওয়া শুরু করা উচিত।
সুতরাং, সাধারণ চায়ের পরিবর্তে হলুদ চা পানের উপকারিতা অনেক। সুস্থ জীবনযাপন করতে আজ থেকেই আপনার খাদ্যতালিকায় এই স্বাস্থ্যকর পানীয়টিকে যোগ করুন।