গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খান? রয়েছে অসাধারণ গুণ : সমীক্ষা
June 23, 2024

অনেকেই দিন শুরু করেন এক গ্লাস গরম জলে মধু মিশিয়ে খেয়ে। অনেকে আবার এর সঙ্গে লেবুও যোগ করেন। বিশেষ করে যারা ওজন কমিয়ে রোগা হতে চান তারা এই পানীয়ও বেশি পছন্দ করেন।
মধু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। মধুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত মধু খেলে কাশি সর্দির সমস্যাও অনেক কমে যায়। কিন্তু মধু গরম জল দিয়ে মধু খেলে বিপদ বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, গরম জলে মধু মেশালে তা এক ধরনের বিষে পরিণত হয়। খাওয়ার সময় কোনও সমস্যা হয় না। কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। গরম জলে মধু মিশিয়ে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সব সময় সাধারণ তাপমাত্রাতেই মধু খাওয়া ভাল।
বিশেষজ্ঞরা আরও বলছেন, বেশি গরম জলে মধু মেশালে সব গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই একেবারে হালকা গরম জলে মধু মেশাতে পারেন।এতে ওজনও থাকবে নিয়ন্ত্রণে।