মধ্য চল্লিশে ভুঁড়ি! হতভম্ব না হয়ে বদল আনুন জীবনে

মানসিক চাপ বাড়লে অনেকের মধ্যেই বেশি খাওয়ার প্রবণতা দেখা যায়, যা থেকে ওজন বাড়ে। থাইরয়েড থেকেও মোটা হয় অনেকে। আপনারও কী একই সমস্যা?

নারীদের মধ্যে চল্লিশ পার হতেই ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। খাদ্যাভ্যাসে অনিয়ম, ব্যায়ামের প্রতি অনীহা এবং নিজের প্রতি যত্নের অভাব—নানা কারণেই শরীরের চারপাশে জমতে থাকে মেদের আস্তরণ। একদম ছিপছিপে চেহারা অনেকেরই না-পছন্দ! কিন্তু সামান্য মেদসঞ্চয় এবং শরীর ফুলেফেঁপে ওঠার মধ্যে পার্থক্য রয়েছে। এতে যেমন কাজকর্মে সমস্যা হয়, শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে তেমনই নিজের আত্মবিশ্বাসও চিড় খায়।

হৃদ্‌রোগ, ডায়াবেটিস এবং অস্থিসন্ধির সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় মোটা হলে। এমনকি, একাধিক গবেষণায় হদিস মিলেছে, ক্যানসারের সঙ্গেও সম্পর্ক রয়েছে স্থুলতার।

জিনঘটিত কারণে এবং গঠনগত কারণে অনেকে মোটা হয়। সেটা অধিকাংশ ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে। বাকি সব কারণ কিন্তু আমাদের সৃষ্টি করা। যেমন—খাদ্যাভ্যাস, কায়িকশ্রম না করা, থাইরয়েড, মানসিক চাপ, হরমোন এবং জীবনধারণ। এমন কিছু খাবার আমরা নিয়মিত খাচ্ছি যা দেহের মধ্যে প্রচুর ফ্যাটের জন্ম দিচ্ছে।

তা ছাড়া, জীবনের নানা ক্ষেত্রে আমরা এখন অতিরিক্ত যন্ত্রনির্ভর হয়ে পড়ছি। জামাকাপড় কাচা, ঘর পরিষ্কার কর, উবু হয়ে বসে তরকারি কাটা, মশলা বাটা মতো কাজ—অধিকাংশ বাড়িতেই এখন যন্ত্রের মাধ্যমেই করা হয়। দীর্ঘক্ষণ অফিসের ডেস্কে বসে কাজ, শরীরচর্চার অভাব—এই সবেরই ফল হল স্থুলতা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy