স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে কি করবেন বুঝতে পারছেন না, তাহলে এটি পড়ুন

চুলের যত্নে কত কিছুই না করা হয়ে থাকে। কিন্তু সাধারণ কিছু বিষয় আছে যেগুলো আমরা তেমন একটা পাত্তা দিই না। বিশেষজ্ঞরা এমন কিছু কাজ করার পরামর্শ দিয়েছেন যেগুলো আপনাকে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে সহায়তা করবে-

১. ভালো হেয়ার কাট: আপনার মুখের সঙ্গে মানানসই ভালো একটা কাট দিতে পারেন। যে কাটটি আপনাকে দেখতে সুন্দর লাগবে সেটাই দিতে হবে। ৬-৮ সপ্তাহ পর পর চুল ছাঁটাই করতে হবে। লম্বা চুল চাইলে আরও কিছু সপ্তাহ অপেক্ষা করতে হবে।

২. সঠিক প্রোডাক্ট: চুলের ধরন বুঝে সঠিক প্রসাধনী ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ঝলমলে চুল পেতে চুলে হিট দিতে পারেন। নিস্তেজ চুল যাতে সুন্দর দেখানোর জন্য ভলিউম স্প্রে করতে পারেন।

৩. চুল বেশি না ধোয়া: প্রতিদিন চুল ধোয়ার প্রয়োজন নেই। সব সময় শ্যাম্পু করার ফলে চুল পড়ে যায় এবং গোড়া থেকে প্রাকৃতিক তেল উঠে যায়।

যত কম চুল ধোবেন তত কম স্টাইলিশ প্রোডাক্ট ব্যবহারের প্রয়োজন পড়বে। ময়লা পরিষ্কারের জন্য কেবল চুল ধোয়া উচিত।

৪. প্রতিদিন একই স্টাইলে চুল না বাঁধা: পেছনে রাবার বেন্ড দিয়ে চুল বাঁধা একটি সহজ স্টাইল হলেও প্রতিদিন তা করা উচিত নয়। এ ভাবে প্রতিদিন বাঁধলে চুল রুক্ষ হয়ে যায়। বিশেষ করে ভেজা অবস্থায় বাঁধলে ক্ষতির সম্ভাবনা বেশি।

৫. সিল্ক বা সাটিনের বালিশ কাভার ব্যবহার করা: স্বাস্থ্যকর চুলের জন্য ঘুমানোর সময় সিল্ক বা সাটিনের কাপড়ের বালিশ কাভার ব্যবহার করতে পারেন। এটি চুলে জট বাঁধতে দেয় না এবং চুল রুক্ষ হয় না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy