সুন্দর চুল সবাই চায়। আর সুন্দর চুলের জন্য যত্ন প্রয়োজন। বিশেষ করে ঘর আর লম্বা চুলের জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। কেউবা নিয়ম করে পার্লারে যান। তবে চাইলে খুব সহজে মাত্র দুই মিনিট যত্ন নিয়েও ঘন ও লম্বা চুল পেতে পারেন।
চুল ভালো রাখতে স্ক্যাল্পের সুস্বাস্থ্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যেমন স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি সুস্থও থাকতে হবে। বাজারে বিভিন্ন হেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, এ সব ব্যবহার করতে পারেন। কিন্তু চাইলে কেবল আমলকী দিয়ে সুন্দর চুল পাওয়া সম্ভব। স্ক্যাল্পের সুস্বাস্থ্যের জন্য আমলকীর ভূমিকা উঠে এসেছে ভোগ ইন্ডিয়ার প্রতিবেদনে।
আমলকীর ভূমিকা:
আমলকীর রসে মেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়ায়। এবং আপনার স্ক্যাল্প ভালো রাখে।
এই ফলে মেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। যেটা স্ক্যাল্পের ব়্যাডিকালসের বিরুদ্ধে লড়াই চালায়। অ্যান্টি-অক্সিডেন্ট চুলের গভীর থেকে যত্ন নেয়।
এছাড়াও আমলকীর রসে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদানও রয়েছে, এটি নানা স্ক্যাল্পে সংক্রমণের আশঙ্কা কমায়। আপনার স্ক্যাল্প ও চুল ভালো রাখে।
আমলকীর রসে উপস্থিত ভিটামিন ই স্ক্যাল্পে পুষ্টির ঘাটতি মেটায়। সঠিক উপায়ে আমলকী ব্যবহার করলে চুল পড়াও কমে বলে উল্লেখ করা হয়েছে গবেষণায়।
আরও পড়ুন: ইনসুলিন কখন দিতে হবে, যা বলছেন চিকিৎসক
আমলকীর রস ব্যবহার করুন: একটি পাত্রে দুই থেকে তিনটি আমলকী নিন। এবার সেগুলি ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কাটুন এবং বীজ আলাদা করে দিন। এবার গ্রাইন্ডারে আমলকীর টুকরোগুলি দিয়ে গ্রাইন্ড করে নিন। তারপর সেই টুকরোগুলি একটি সাদা সুতির কাপড়ে নিন। তারপর চেপে চিপে রস বের করে রাখুন অন্য একটি পাত্রে এবং আমলকীর অবশিষ্ট অংশ বাদ দিয়ে দিন।
আমলকীর রস আঙুলের সাহায্যে স্ক্যাল্পে লাগান। ধীরে ধীরে মাসাজ করুন অন্তত মিনিট ১০। তারপর অপেক্ষা করুন আরও এক ঘণ্টা। শেষে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে মাত্র দুই দিন এই উপাদান স্ক্যাল্পে লাগান। তাতেই উপকার মিলবে।





