মরিচের সুস্বাদু আচার খেয়েছেন কখনো? বানিয়ে ফেলুন এবার ঘরেই, রইল সহজ রেসিপি

ঝাল কিছু খাওয়ার কথা মনে হলে প্রথমেই হয়তো মনে আসে মরিচ ভর্তা বা মরিচের আচারের কথা। যেকোনো সময়ই খাওয়া যায় এই মরিচের আচার। কেউ কেউ যেকোনো তরকারি দিয়ে খাওয়ার সময় ভাত গরম হলে তাতে মরিচ যোগ করেন। আর এই মরিচ দিয়ে যদি সুস্বাদু আচার তৈরি করা হয়, তাহলে এর স্বাদ আরও বেড়ে যায়।

মরিচের আচার কম-বেশি সবার পছন্দের। স্বাদ অনুযায়ী এটি কড়া ঝাল ছাড়াও হালকা ঝালের করা যায়। চাইলে খুব সহজে বাসা-বাড়িতেই তৈরি করতে পারেন মরিচের আচার।

হালকা বা কম ঝালের জন্য মোটা মোটা কম ঝালের মরিচ পাওয়া যায়। সেসব মরিচ নিয়ে নিতে হবে ১০০ গ্রাম। এবার ২ কোয়া রসুন, পরিমাণমত ভিনেগার, সাদা জিরা, ২ চামচ চিনি ও স্বাদমত লবণ নিতে হবে। প্রথম মরিচগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। তারপর মরিচগুলো পাতলা করে কেটে নিতে হবে।

এখন একটি সসপ্যানে ভিনেগার, চিনি, রসুন, সাদা জিরা ও ২ কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। সব উপকরণ ফুটতে শুরু করলে আগুনের আঁচ কমিয়ে দিতে হবে। এবার কেটে রাখা মরিচগুলো দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, ভিনেগারের পরিমাণ এমন হতে হবে যেন মরিচগুলো ডুবে না যায়।

মরিচসহ সসপ্যানের সব মিশ্রণ স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর মিশ্রণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। যত ঠান্ডা হবে, ততই রং পরিবর্তন হবে। ধীরে ধীরে র চায়ের মতো রং হবে। এবার একটি জারে করে সংরক্ষণ করুন আপনার তৈরি মরিচের আচার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy